ঢাকা ০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল জুলাই সনদের বাস্তবায়ন: ডেপুটি স্পিকার হচ্ছেন ব্যারিস্টার নাজিবুর রহমান মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বাড়লো জ্বালানি তেলের দাম সীতাকুণ্ডে ধর্ষণের শিকার সেই শিশুর মৃত্যু পাওনা টাকার বিরোধে চট্টগ্রামে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন নিরাপত্তা ঝুঁকিতে ইসলামাবাদ, করাচি ও লাহোরে ভিসা সেবা বন্ধ সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি সৌদি আরবে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা, বিকট বিস্ফোরণ ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ হরমুজ প্রণালি ‘বন্ধ’, তেল পরিবহনে কঠোর বার্তা তেহরানের

কিছুদিনের মধ্যেই নির্বাচনের ঘোষণা শুনবেন: আসিফ নজরুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • / 392

ছবি সংগৃহীত

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, নির্বাচনের সময়? জাস্ট ওয়েট করুন, কিছুদিনের মধ্যেই নির্বাচনের ঘোষণা শুনবেন।

আরও পড়ুন  নির্বাচনে হেরে বাড়ি বাড়ি ঘুরে টাকা ফেরত চাইছেন প্রার্থীর স্ত্রী

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, আপনারা আমাদের উদ্যোগ জানতে চাচ্ছেন? আমাদের এমন কোনো উদ্যোগ নেই যা নেওয়া হচ্ছে না। ভোটাধিকারের কথা বলছেন? আমি যখন ক্লাসে যেতাম, ছাত্রদের জিজ্ঞেস করতাম-‘তোমাদের মধ্যে কে ভোট দিয়েছো?’ তখন ওরা হাসত। কেউ বলত, স্যার ১০-১২টা ভোট দিয়েছি। কিন্তু ৯০ শতাংশই বলত, তারা ভোটই দেয়নি। সেই দুঃখ এবার ঘুচবে। আমরা ১৮ বছর ধরে ভোট দিতে পারিনি।

আগামী নির্বাচনের সম্ভাব্য তারিখ জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের সময় তো বললাম, জাস্ট ওয়েট করুন। কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন।

জিজ্ঞেস করা হয়, “সামনের নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে তো? জবাবে আসিফ নজরুল বলেন, “অবশ্যই পারবে। সবাই ভোট দিতে পারবে।

২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, অনেকে বলেন, ওই নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই। আমি এতে দ্বিমত পোষণ করি। ২০০৮-এর নির্বাচন নিয়েও প্রশ্ন তোলার যথেষ্ট অবকাশ আছে। আপনারা সাংবাদিকরা অনুসন্ধান করলে অনেক ভয়াবহ তথ্য পাবেন সে নির্বাচন নিয়ে।

এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, নির্বাচনী কার্যক্রম নির্বাচন কমিশন পরিচালনা করবে। আমি শুধু সরকারের ‘নিয়ত’ বা সদিচ্ছার কথা বলতে পারি। আমাদের লক্ষ্য বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন উপহার দেওয়া। এটা প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনূস আমাদের সবসময় বলেন।

নিউজটি শেয়ার করুন

কিছুদিনের মধ্যেই নির্বাচনের ঘোষণা শুনবেন: আসিফ নজরুল

আপডেট সময় ০৭:২৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, নির্বাচনের সময়? জাস্ট ওয়েট করুন, কিছুদিনের মধ্যেই নির্বাচনের ঘোষণা শুনবেন।

আরও পড়ুন  ৫৩ বছর পর আবার আলোচনায় গণপরিষদ নির্বাচন: রাজনৈতিক অঙ্গনে দ্বিধাবিভক্তি স্পষ্ট