ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

নির্বাচনে হেরে বাড়ি বাড়ি ঘুরে টাকা ফেরত চাইছেন প্রার্থীর স্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 348

ছবি: সংগৃহীত

ভারতের তেলেঙ্গানার মাঞ্চেরিয়াল মিউনিসিপ্যাল নির্বাচনে পরাজয়ের পর ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক প্রার্থীর স্ত্রী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দেওয়া অর্থ ফেরত নেওয়ার চেষ্টা করছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, তিনি খাতা-কলম নিয়ে ভোটারদের কাছে ফেরতের দাবির কথা বলছেন।

আরও পড়ুন  স্পিকার না থাকায় এমপিদের শপথ পড়াবেন কে, জেনে নিন

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, মাঞ্চেরিয়ালের ৯ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপি প্রার্থী জাদি তিরুপতি। এ নির্বাচনে তিনি মাত্র ১৬ ভোটে হেরে যান। ফল ঘোষণার পর অভিযোগ উঠেছে, নির্বাচনের সময় ভোট দেওয়ার জন্য যেসব ভোটার তাকে টাকা দিয়েছিলেন, তাদের বাড়ি বাড়ি যাচ্ছেন প্রার্থীর পরিবার।

এদিকে এক ভিডিওতে দেখা যায়, তিরুপতির স্ত্রী রূপা ভোটারদের ঈশ্বরের নামে শপথ করাচ্ছেন—তারা ভোট দিয়েছেন কি না। অভিযোগ অনুযায়ী, যারা ভোট দেননি তা স্বীকার করেছেন, তাদের কাছ থেকে জনপ্রতি তিন হাজার রুপি নেওয়া হচ্ছে।

বিষয়টি ছড়িয়ে পড়লে, স্থানীয় রাজনৈতিক মহলে এই ঘটনার তীব্র সমালোচনা তৈরি হয়। সংশ্লিষ্টরা বলছেন, ভোটারদের অর্থের প্রলোভন দেখানো নির্বাচনী নীতি ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।

নিউজটি শেয়ার করুন

নির্বাচনে হেরে বাড়ি বাড়ি ঘুরে টাকা ফেরত চাইছেন প্রার্থীর স্ত্রী

আপডেট সময় ১০:৪৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬

ভারতের তেলেঙ্গানার মাঞ্চেরিয়াল মিউনিসিপ্যাল নির্বাচনে পরাজয়ের পর ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক প্রার্থীর স্ত্রী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দেওয়া অর্থ ফেরত নেওয়ার চেষ্টা করছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, তিনি খাতা-কলম নিয়ে ভোটারদের কাছে ফেরতের দাবির কথা বলছেন।

আরও পড়ুন  নারী আসনে ভোট ১২ মে, আসন বণ্টনে এগিয়ে বিএনপি ও জামায়াত জোট