ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানে নেতৃত্বে নতুন অধ্যায়, মোজতবা খামেনি সুপ্রিম লিডার নির্বাচিত ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির

উত্তরা ট্র্যাজেডি: বিমান বিধ্বস্তে ২৫ শিশুসহ ২৭ জনের মর্মান্তিক মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • / 298

ছবি সংগৃহীত

রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। নিহতদের মধ্যে ২৫ জনই স্কুলশিশু। বাকি দুইজনের একজন ছিলেন যুদ্ধবিমানটির পাইলট এবং অন্যজন স্কুলের এক নারী শিক্ষিকা।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

আরও পড়ুন  জার্মানিতে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত: নিহত ২

তিনি বলেন, দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। বর্তমানে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৭৮ জন আহত অবস্থায় ভর্তি রয়েছেন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন দুজনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

এ দুর্ঘটনায় সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। সরকারিভাবে তদন্ত কমিটি গঠনসহ সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

উত্তরা ট্র্যাজেডি: বিমান বিধ্বস্তে ২৫ শিশুসহ ২৭ জনের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ০৯:৩৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫