ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জুলাই থেকে শিক্ষার্থীদের মিলবে পাটের তৈরি স্কুলব্যাগ ও পোশাক যে ৭ পাম্পে ২৫% অতিরিক্ত অকটেন দিচ্ছে বিপিসি পরিবহন ভাড়ার নতুন সিদ্ধান্ত কাল: জানালেন সেতুমন্ত্রী ইউপি সদস্যকে অপহরণ; মুক্তিপণ দাবি ৩০ লাখ টাকা ধান ও চালের সংগ্রহ মূল্য নির্ধারণ; ৩৬ টাকা কেজিতে ধান কিনবে সরকার দুগ্ধপোষ্য সন্তানসহ কারামুক্ত যুব মহিলা লীগ নেত্রী নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় ইউনেস্কোর কাছে ‘রোডম্যাপ’ চাইলেন তথ্যমন্ত্রী নৌ পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি, ৫ পুলিশ গুলিবিদ্ধ অতিরিক্ত আইজিপি ও ডিআইজিসহ ২৩ কর্মকর্তার নতুন পদায়ন সংরক্ষিত নারী এমপিদের রাষ্ট্রীয় সুবিধাদির আদ্যোপান্ত

সাজিদের মৃত্যুর ঘটনায় ইবি প্রশাসনের সংবাদ সম্মেলন, তদন্তে শিক্ষার্থী অন্তর্ভুক্তির আশ্বাস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • / 451

ছবি সংগৃহীত

মো.ইলিয়াস হোসেন, ইবি প্রতিনিধি

আরও পড়ুন  ট্রাফিকে কাজ করা শিক্ষার্থীদের জন্য বরাদ্দ নেই, কার্যক্রম বন্ধ

শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটিতে শিক্ষার্থী অন্তর্ভুক্তির আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার (২০ জুলাই) এক সংবাদ সম্মেলনে প্রশাসন জানায়, ঘটনাটি দুঃখজনক হলেও এতে তাদের কোনো গাফিলতি নেই।

সংবাদ সম্মেলনে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী জানান, পুরো ক্যাম্পাসে সিসিটিভি ও লাইটিং স্থাপন প্রক্রিয়াধীন এবং দ্রুতই শেষ হবে। ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিতে দুই শিক্ষার্থীকে ‘অবজারভার’ হিসেবে রাখা হবে বলেও জানানো হয়।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “বিগত প্রশাসনের জবাবদিহিতার ঘাটতির কারণে বর্তমানে আমাদের ওপর অযাচিত দোষারোপ করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক বক্তব্য ও আলোচনা মাধ্যমে প্রশ্ন তোলা হয়-‘প্রশাসন এত অর্থ কোথায় খরচ করে?’ আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে কাজ করার চেষ্টা করছি।

প্রশাসনের পক্ষ থেকে আরও বলা হয়, তদন্তের মাধ্যমে যদি কেউ দোষী প্রমাণিত হয়, প্রশাসন কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত। প্রশাসন আশা প্রকাশ করে, স্বচ্ছ তদন্তের মাধ্যমে শিক্ষার্থীদের আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে।

উল্লেখ্য, গত ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের শাহা শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে সাজিদের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে দুটি তদন্ত কমিটি ইতোমধ্যেই কাজ শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

সাজিদের মৃত্যুর ঘটনায় ইবি প্রশাসনের সংবাদ সম্মেলন, তদন্তে শিক্ষার্থী অন্তর্ভুক্তির আশ্বাস

আপডেট সময় ১১:৫৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

মো.ইলিয়াস হোসেন, ইবি প্রতিনিধি

আরও পড়ুন  পাঁচ বছরে ৫০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেবে পাকিস্তান