ঢাকা ০১:২৫ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: তালাবদ্ধ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম: ভরি ২ লাখ ৭৭ হাজার টাকা ছাড়াল আধ্যাত্মিক সাধনার সর্বজনীন মাধ্যম রোজা: বিভিন্ন ধর্মে উপবাসের চিত্র সীতাকুণ্ডের সেই ছোট্ট শিশুটির সঙ্গে কী হয়েছিল? ঘাতকের রোমহর্ষক স্বীকারোক্তি ইরানে নেতৃত্বে নতুন অধ্যায়, মোজতবা খামেনি সুপ্রিম লিডার নির্বাচিত ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে।

অপরাধী যেন কেউ ছাড়া না পায়, কঠোরভাবে দমন করতে হবে: ডিএমপি কমিশনার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • / 131

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগরীতে অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, “অপরাধী যেন কেউ ছাড়া না পায়, তাদের কঠোরভাবে দমন করতে হবে। মহানগরীর আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”

মঙ্গলবার (১৫ জুলাই) রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে অনুষ্ঠিত ডিএমপির জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনাসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  সবুজবাগে বিদেশী পিস্তল ও গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

তিনি বলেন, “প্রত্যেক ইউনিটপ্রধানকে নিজ নিজ ইউনিট দক্ষতা ও পরিকল্পনার মাধ্যমে পরিচালনা করতে হবে। দায়িত্ববোধ, নিষ্ঠা ও আগ্রহের সঙ্গে সবাইকে নিজের পেশাগত দায়িত্ব পালন করতে হবে।”

অপরাধ নিয়ন্ত্রণে করণীয় হিসেবে তিনি নির্দেশনা দিয়ে বলেন, “নিয়মিত টহল বাড়াতে হবে, অপরাধপ্রবণ এলাকায় বাড়াতে হবে নজরদারি, বাড়াতে হবে চেকপোস্ট কার্যক্রম। পাশাপাশি মামলা তদন্তে গতি আনতে হবে এবং নিষ্পত্তির হার বাড়াতে হবে। চোরাই গাড়ি উদ্ধার, মাদক ও অবৈধ অস্ত্র জব্দ, এবং ওয়ারেন্ট তামিলে পুলিশের তৎপরতা বাড়াতে হবে।”

সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ বলেন, “ওয়ারেন্ট তামিল ও মামলা তদন্তের ক্ষেত্রে সুপরিকল্পিতভাবে কাজ করতে হবে এবং জনগণের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে হবে।”

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস. এন. মো. নজরুল ইসলাম বলেন, “মামলার তদন্ত ও নিষ্পত্তির ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদারকি বাড়ানো প্রয়োজন। ঈদুল আজহার সময় যে চ্যালেঞ্জ ছিল, তা সত্ত্বেও পুলিশ সদস্যরা আন্তরিকভাবে দায়িত্ব পালন করেছেন তাদের জন্য কৃতজ্ঞতা।”

এ সময় যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন জুন মাসে ঘটে যাওয়া বিভিন্ন অপরাধের পরিসংখ্যান উপস্থাপন করেন। এর মধ্যে ডাকাতি, চুরি, সিঁধেল চুরি, খুন, অপমৃত্যু, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, সড়ক দুর্ঘটনা, মাদক ও অস্ত্র উদ্ধার সম্পর্কিত তথ্য ছিল উল্লেখযোগ্য।

সভা শেষে মহানগরের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

নিউজটি শেয়ার করুন

অপরাধী যেন কেউ ছাড়া না পায়, কঠোরভাবে দমন করতে হবে: ডিএমপি কমিশনার

আপডেট সময় ০৬:৩৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

ঢাকা মহানগরীতে অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, “অপরাধী যেন কেউ ছাড়া না পায়, তাদের কঠোরভাবে দমন করতে হবে। মহানগরীর আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”

মঙ্গলবার (১৫ জুলাই) রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে অনুষ্ঠিত ডিএমপির জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনাসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  রাজধানীর যানজট নিরসনে ট্রাফিক পুলিশের কঠোর অভিযান, আইন লঙ্ঘনে ১৪৪৫ মামলা, ২২২ গাড়ি ডাম্পিং