ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

টঙ্গীতে ছিনতাই ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান, আটক ৬০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • / 801

ছবি: সংগৃহীত

টঙ্গীতে ছিনতাইসহ নানা অপরাধ দমনে পুলিশের যৌথ অভিযান চালিয়ে ৬০ জনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা পুলিশ এই অভিযান চালায় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানা কর্মকর্তারা।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি টঙ্গী এলাকায় ছিনতাই, চুরি, চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় নিরাপত্তা জোরদারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টঙ্গী পূর্ব থানার অধীন এলাকা থেকে ৩৭ জন এবং পশ্চিম থানার এলাকা থেকে ২৩ জনকে আটক করা হয়।

আরও পড়ুন  ২৫০০ পিস ইয়াবা ও ৩০ কেজি গাঁজাসহ ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-মিরপুর

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ ফরিদুল ইসলাম জানান, “আমার থানার আওতাধীন এলাকায় চলমান অভিযানে ৩৭ জনকে আটক করেছি। এদের বেশিরভাগই ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল। রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে, শুধু অপরাধের ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে।”

তিনি আরও বলেন, “অপরাধ দমনে আমাদের এই অভিযান নিয়মিত চলবে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”

অন্যদিকে, টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান জানান, “পশ্চিম থানার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে আমরা ২৩ জনকে আটক করেছি। প্রাথমিক তদন্তে জানা গেছে, এদের অনেকেই ছিনতাই, মাদক ও অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত ছিল।”

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

স্থানীয়দের মতে, টঙ্গী এলাকায় দীর্ঘদিন ধরেই ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে চলেছে। পুলিশের এই অভিযান সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়েছে।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

টঙ্গীতে ছিনতাই ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান, আটক ৬০

আপডেট সময় ০২:৩৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫