ঢাকা ০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল জুলাই সনদের বাস্তবায়ন: ডেপুটি স্পিকার হচ্ছেন ব্যারিস্টার নাজিবুর রহমান মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বাড়লো জ্বালানি তেলের দাম সীতাকুণ্ডে ধর্ষণের শিকার সেই শিশুর মৃত্যু পাওনা টাকার বিরোধে চট্টগ্রামে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন নিরাপত্তা ঝুঁকিতে ইসলামাবাদ, করাচি ও লাহোরে ভিসা সেবা বন্ধ সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি সৌদি আরবে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা, বিকট বিস্ফোরণ ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ হরমুজ প্রণালি ‘বন্ধ’, তেল পরিবহনে কঠোর বার্তা তেহরানের

বাগেরহাটে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / 156

ছবি সংগৃহীত

বাগেরহাটে বিশাল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১২ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার ফকিরহাট উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সাতক্ষিরাগামী একটি যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়। এ সময় বাসের লকারে লুকানো ২০ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা।

আরও পড়ুন  বাগেরহাটে চার আসন রক্ষার দাবিতে তিন দিনের হরতাল শুরু

আটক ব্যক্তির নাম কালাম হোসেন (২৫)। তিনি সাতক্ষীরা জেলার নাথুয়া থানার নাথুয়ার ডাঙ্গা গ্রামের আব্দুল গফুরের ছেলে।

রোববার (১৩ জুলাই) দুপুরে বাগেরহাট পুলিশ লাইন্সে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। বাসের নিচের বক্সে কালো রঙের একটি আমের ক্যারেটের ভেতর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এই ক্যারেটটি বাইরে থেকে দেখে সহজে বোঝার উপায় ছিল না যে এর ভেতরে নিষিদ্ধ মাদকদ্রব্য রয়েছে।

পুলিশ সুপার আরও জানান, আটক কালাম হোসেন দীর্ঘদিন ধরে মাদক চক্রের সঙ্গে জড়িত ছিল এবং ইয়াবা পাচারের জন্য বিভিন্ন রুট ব্যবহার করত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।

বাগেরহাট জেলা পুলিশ মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়ে জানিয়েছে, মাদক পাচার ও বিক্রিতে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। যেকোনো তথ্য পেলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

জেলা গোয়েন্দা পুলিশের এই সফল অভিযানে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা পুলিশের তৎপরতার প্রশংসা করেছেন।

নিউজটি শেয়ার করুন

বাগেরহাটে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় ০৫:৫৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

বাগেরহাটে বিশাল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১২ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার ফকিরহাট উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সাতক্ষিরাগামী একটি যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়। এ সময় বাসের লকারে লুকানো ২০ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা।

আরও পড়ুন  হাতিরঝিলে বিলাসবহুল গাড়ি থেকে এক লাখ ৬০ হাজার ইয়াবা জব্দ: গ্রেপ্তার চার