ঢাকা ০৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

মাদারীপুরের শিবচরে নিখোঁজের ১১ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / 167

ছবি সংগৃহীত

মাদারীপুরের শিবচর উপজেলায় নিখোঁজের ১১ দিন পর ময়নাকাটা নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ঠেঙ্গামারা এলাকায় নদী থেকে ভেসে ওঠা অবস্থায় তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন  ভূরুঙ্গামারীতে নিখোঁজের ৩ দিন পর কবর স্থান থেকে মহিলার লাশ উদ্ধার

নিহত যুবকের নাম এনায়েত শেখ (৩৫)। তিনি শিবচর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নলগোড়া এলাকার বাসিন্দা ফকু শেখের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, এনায়েত শেখ গত ২ জুলাই রাত ১০টার দিকে কাউকে কিছু না জানিয়ে হঠাৎ বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। অবশেষে ৫ জুলাই তাঁর বড় ভাই ইলিয়াস শেখ শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শনিবার রাতে ঠেঙ্গামারা এলাকার ময়নাকাটা নদীর তীরে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা বিষয়টি সন্দেহ করেন। পরে তাঁরা কয়েকজন মিলে নৌকা নিয়ে নদীতে খোঁজা শুরু করেন। একপর্যায়ে নদীর মাঝখানে একটি মরদেহ ভেসে থাকতে দেখে তাঁরা পুলিশে খবর দেন।

খবর পেয়ে রাতেই শিবচর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহটি এনায়েত শেখের বলে শনাক্ত করেন তাঁর পরিবারের সদস্যরা। শরীরের বিভিন্ন দাগ ও চিহ্ন দেখে তাঁরা মরদেহটি শনাক্ত করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহার আলী বলেন, মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যা কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি স্পষ্ট হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অনেকেই বলছেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তবে পুলিশ বলছে, সব দিক বিবেচনায় তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

মাদারীপুরের শিবচরে নিখোঁজের ১১ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০১:১৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

মাদারীপুরের শিবচর উপজেলায় নিখোঁজের ১১ দিন পর ময়নাকাটা নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ঠেঙ্গামারা এলাকায় নদী থেকে ভেসে ওঠা অবস্থায় তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন  মাদারীপুরে বাজি ফাটানো নিয়ে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষ, এএসপি-ওসি-এসআইসহ আহত অর্ধশতাধিক