ঢাকা ১১:১৯ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

হাজীগঞ্জে কিশোর গ্যাংয়ের সাজাপ্রাপ্ত ও পলাতকসহ ১৩ জন গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / 405

ছবি সংগৃহীত

চাঁদপুরের হাজীগঞ্জে যৌথবাহিনীর পৃথক অভিযানে কিশোর গ্যাং সদস্য, মাদক বিক্রেতা ও সাজাপ্রাপ্ত পলাতকসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য। বুধবার (৯ জুলাই) রাত থেকে বৃহস্পতিবার (১০ জুলাই) ভোর পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।

আরও পড়ুন  মিরপুরে কিশোর গ্যাংয়ের ৯ জন সদস্য আটক

জানা গেছে, বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে হাজীগঞ্জ পৌর এলাকার হামিদিয়া জুট মিলস এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন রবিউল আহমেদ (২১), মাইনুদ্দিন খান (২৫), বিল্লাল কাজী (২৪), কাজী পলাশ (২০), হৃদয় হোসেন (২৩) ও শফিকুল ইসলাম (২২)। তাদের কাছ থেকে চারটি ধারালো ছুরি, একটি চাইনিজ কুড়াল এবং স্থানীয়ভাবে তৈরি তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করে জব্দ করা হয়।

অপরদিকে, বুধবার রাত সাড়ে ১০টার দিকে টোরাগড় এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদককারবারি পলি বেগম (২৮) কে গ্রেপ্তার করা হয়। কিছুক্ষণ পর রাত সোয়া ১২টার দিকে একই এলাকায় আবার অভিযান চালিয়ে আরও ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় শামীম হোসেন (২২) নামে এক যুবককে, যিনি দুইটি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেও জানা গেছে।

একই রাতে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবন এলাকায় আরও এক অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় চার জনকে আটক করে যৌথবাহিনী। তারা হলেন হিরণ (৩৫), রাশেদ (২৫), শফিউল আলম (৩৫) ও শামীম (২২)।

বৃহস্পতিবার সকালে এসব অভিযানের বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী এই ধারাবাহিক অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, র‌্যাব এবং জেলা পুলিশ সদস্যরা।

অভিযানকালে আটক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। আইন-শৃঙ্খলা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

হাজীগঞ্জে কিশোর গ্যাংয়ের সাজাপ্রাপ্ত ও পলাতকসহ ১৩ জন গ্রেপ্তার

আপডেট সময় ১২:৪৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

চাঁদপুরের হাজীগঞ্জে যৌথবাহিনীর পৃথক অভিযানে কিশোর গ্যাং সদস্য, মাদক বিক্রেতা ও সাজাপ্রাপ্ত পলাতকসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য। বুধবার (৯ জুলাই) রাত থেকে বৃহস্পতিবার (১০ জুলাই) ভোর পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।

আরও পড়ুন  ময়মনসিংহে ‘কিশোর গ্যাং’–এর কবলে পড়া শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ৫