ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

খিলক্ষেতে কাভার্ডভ্যানের চাপায় ডিএনসিসির ২ পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • / 166

ছবি সংগৃহীত

রাজধানীর খিলক্ষেত এলাকায় কাভার্ডভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুই পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন। রোববার (৬ জুলাই) সকালে খিলক্ষেতের ‘লা মেরিডিয়ান’ হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন নারী এবং একজন পুরুষ রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

খিলক্ষেত থানার ডিউটি অফিসার এএসআই আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে পুলিশ ও ডিএনসিসির কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন।

আরও পড়ুন  ভারতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল ৮ জনের

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পরিচ্ছন্নতা কার্যক্রমের সময় একটি দ্রুতগতির কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুই কর্মীর উপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যানের চালক পালিয়ে যায়। তবে পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ করেছে এবং চালককে শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিহত দুই পরিচ্ছন্নতা কর্মীর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

খিলক্ষেতে কাভার্ডভ্যানের চাপায় ডিএনসিসির ২ পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু

আপডেট সময় ১২:০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫