ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কোস্টগার্ডকে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল জুলাই সনদের বাস্তবায়ন: ডেপুটি স্পিকার হচ্ছেন ব্যারিস্টার নাজিবুর রহমান মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বাড়লো জ্বালানি তেলের দাম সীতাকুণ্ডে ধর্ষণের শিকার সেই শিশুর মৃত্যু পাওনা টাকার বিরোধে চট্টগ্রামে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন নিরাপত্তা ঝুঁকিতে ইসলামাবাদ, করাচি ও লাহোরে ভিসা সেবা বন্ধ সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি সৌদি আরবে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা, বিকট বিস্ফোরণ ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ

চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. জাকির হোসেন বরখাস্ত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 454

ছবি সংগৃহীত

কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার (চলতি দায়িত্ব) মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে অর্থ মন্ত্রণালয়। মঙ্গলবার (১ জুলাই) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আরও পড়ুন  দুই দশক পর চট্টগ্রামে তারেক রহমান

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন এই কর্মকর্তা ২১ জুন ও ২৮ জুন অফিসে উপস্থিত হননি। অথচ ১৮ জুন ২০২৫ তারিখে এনবিআরের এক নির্দেশনার মাধ্যমে ২৮ জুনের সাপ্তাহিক ছুটি বাতিল করে সব কর্মকর্তাকে ওইদিন কর্মস্থলে উপস্থিত থাকতে বলা হয়েছিল।

কিন্তু মো. জাকির হোসেন সেই নির্দেশনা অমান্য করেছেন, যা সরকারের গুরুত্বপূর্ণ কার্যক্রমে ব্যাঘাত ঘটিয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এ প্রেক্ষিতে সরকারি চাকরি (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৮-এর ধারা ৩৯(১) অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী সাত কর্মদিবসের মধ্যে এ ব্যাখ্যা জমা দিতে তাকে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. জাকির হোসেন বরখাস্ত

আপডেট সময় ১২:৩৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার (চলতি দায়িত্ব) মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে অর্থ মন্ত্রণালয়। মঙ্গলবার (১ জুলাই) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আরও পড়ুন  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি