ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস উল্টে ৬ শিশুসহ আহত অন্তত ২০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • / 186

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে গিয়ে অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৬ শিশু রয়েছে। সোমবার (৩০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ধুসর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, খুলনা থেকে ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাস ধুসর ব্রিজ এলাকায় পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি সড়কের ওপর উল্টে পড়ে, এতে ২০ জন আহত হন। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন  ঝিনাইদহের শৈলকুপায় দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, আহত ১৪

আহতদের মধ্যে ১৮ জনকে কাশিয়ানী উপজেলা ১০০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন চার বছরের তাহসিন, দুই বছরের সুজন, ১৮ বছরের সোহান শেখ, ৩৫ বছরের আসমা আক্তার, ২৫ বছরের উর্মি, ৩৫ বছরের সুজাতা হাওলাদার, ২৬ বছরের সাজিদ, ২৬ বছরের রাবেয়া বেগম, ৩২ বছরের ফাতেমা বেগম, ২৭ বছরের সুজন, ২৫ বছরের তানজিনা, ১৬ বছরের সিয়াম, ২৬ বছরের মেহেদী হাসান, চার বছরের তামদিজ, ৩৫ বছরের আসাদুল এবং ২৬ বছরের আকলিমা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

আহতদের বেশিরভাগ খুলনা ও এর আশপাশ এলাকার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয়রা মনে করছেন, অতিরিক্ত গতির কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন।

এ ঘটনায় বাসের চালক এবং সহকারীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে কাশিয়ানী থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস উল্টে ৬ শিশুসহ আহত অন্তত ২০

আপডেট সময় ০৪:২৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে গিয়ে অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৬ শিশু রয়েছে। সোমবার (৩০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ধুসর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, খুলনা থেকে ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাস ধুসর ব্রিজ এলাকায় পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি সড়কের ওপর উল্টে পড়ে, এতে ২০ জন আহত হন। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন  দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ মহড়ার সময় ভুলবশত বোমা ফেলে সাতজন আহত: জরুরি উদ্ধার কাজ চলছে