ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিগত দুই সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী পল্লবীতে নিরাপত্তা প্রহরী সালাহউদ্দিন হত্যা: ঘাতক অটোরিকশা চালক গ্রেপ্তার রোহিঙ্গা সংকটের কার্যকর সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান থালাপতি বিজয়ের বিরুদ্ধে চেন্নাই পুলিশের মামলা বিসিএস ক্যাডার, প্রতিমন্ত্রী ও বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রী; এক নজরে সালাহউদ্দিন আহমদ ইরান পারমাণবিক কর্মসূচি স্থগিত করতে সম্মত হয়েছে: দাবি ট্রাম্পের সংসার সুখের করতে স্বামীকে কৃতজ্ঞতা জানানোর দিন আজ খুলনা পুলিশ লাইনে কনস্টেবলের রহস্যজনক আত্মহত্যা জিলকদ মাসের চাঁদ দেখতে সন্ধ্যায় বসছে জাতীয় কমিটি শ্রমিকদের দক্ষতা অনুযায়ী পেশা বদলের অনুমতি দিল কুয়েত সরকার

কিশোরগঞ্জের গোরখোদক মনু মিয়া আর নেই

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / 221

ছবি: সংগৃহীত

যে কারও মৃত্যু সংবাদ কানে আসা মাত্রই ঘোড়ায় চলে কবর খনন করতে যাওয়া কিশোরগঞ্জের পরিচিত মুখ গোরখোদক মুনু মিয়া মারা গেছেন।

শনিবার (২৮ জুন) সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্দি ইউনিয়নের আলগা পাড়া গ্ৰামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আরও পড়ুন  কিশোরগঞ্জের পাগলা মসজিদের ডোনেশন ওয়েবসাইট উদ্বোধন

৬৭ বছর বয়সী এই মনু মিয়া জীবদ্দশায় ৪৯ বছরে পারিশ্রমিক কিংবা বখশিস ছাড়া ৩ হাজার ৫৭টি কবর খনন করেছিলেন।

তিনি এই মহৎ কাজের জন্য তার নিজের ধানী জমি বিক্রি করে একটি ঘোড়া ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় ঘোড়ায় চড়ে কবর খনন করতেন। গত, ১৬ মে তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন তার নিজ গ্রামে সেই ঘোড়াটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে ঘোড়াটির শরীরের ছুরিকাঘাতের চিহ্ন দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক নিন্দার ঝড় উঠে এর পর থেকে বেশি পরিচিতি পায় মনু মিয়া।

পরিবারের সদস্যরা দূর থেকে আসার পর বাদ জোহর নামাজের পর তার জানাযা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

কিশোরগঞ্জের গোরখোদক মনু মিয়া আর নেই

আপডেট সময় ০৪:০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

যে কারও মৃত্যু সংবাদ কানে আসা মাত্রই ঘোড়ায় চলে কবর খনন করতে যাওয়া কিশোরগঞ্জের পরিচিত মুখ গোরখোদক মুনু মিয়া মারা গেছেন।

শনিবার (২৮ জুন) সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্দি ইউনিয়নের আলগা পাড়া গ্ৰামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আরও পড়ুন  কিশোরগঞ্জে ট্রাকের ধাক্কায় ২ কিশোর নিহত, গুরুতর আহত আরও এক বন্ধু