ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

মৌলভীবাজারের দুই সীমান্তে পুশইন ২৫

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • / 151

ছবি সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার দুটি সীমান্ত দিয়ে ২৫ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। বর্তমানে তাদেরকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আমিনুল ইসলাম জানান, বুধবার রাতে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কাকমারা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে নারী-পুরুষ ও শিশু সহ ১৯ জন। তারা ওই এলাকার একটি বাড়িতে অবস্থান করছিলো।

আরও পড়ুন  ইইউ–ইউক্রেন সীমান্তে ‘ড্রোন ওয়াল’ প্রকল্প নিয়ে বিতর্ক

এলাকাবাসী বিষয়টি দেখে স্থানীয় পুলিশকে খবর দিলে তাদের আটক করে শ্রীমঙ্গল থানায় নিয়ে আসা হয়। তাদের বাড়ি বাংলাদেশের নড়াইল, যশোর, নোয়াখালী সহ বিভিন্ন জেলায় অবস্থিত। শ্রীমঙ্গলে আটককৃতদের মাঝে পুরুষ ৬ জন, মহিলা ৯ জন ও শিশু ৪ জন রয়েছে।

এদিকে কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্ত দিয়ে আরও ৬জনকে পুশইন করেছে বিএসএফ বলে জানিয়েছেন ৪৬ বিজিবির অধিনায়ক লে: কর্নেল এস এম জাকারিয়া। তাদেরকে স্থানীয় বিওপি ক্যাম্পে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির জানান, বিএসএফ এর পুশইন করা ৬ জনকে আজ বৃহস্পতিবার সাড়ে ৩ টার দিকে কমলগঞ্জ থানা পুলিশের হস্তান্তর করা হয়েছে। তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারের দুই সীমান্তে পুশইন ২৫

আপডেট সময় ০৬:৪৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার দুটি সীমান্ত দিয়ে ২৫ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। বর্তমানে তাদেরকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আমিনুল ইসলাম জানান, বুধবার রাতে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কাকমারা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে নারী-পুরুষ ও শিশু সহ ১৯ জন। তারা ওই এলাকার একটি বাড়িতে অবস্থান করছিলো।

আরও পড়ুন  যুদ্ধবিরতি ভেঙ্গে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ নিহত ৭, উত্তপ্ত সীমান্তে ফের যুদ্ধের শঙ্কা