ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

ঈশ্বরদী ট্রাক চাপায় বিএনপি নেতা নিহত, আহত স্ত্রী-সন্তান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / 384

ছবি সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে মিনি ট্রাকের ধাক্কায় বিল্লাল হোসেন প্রামাণিক (৪৫) নামে স্থানীয় এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী, ছেলে ও মেয়েকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১ টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের কালিকাপুর এলাকায় পাবনা চিনিকলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন  গাজায় ফের ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৩৯, দুর্ভিক্ষের মুখে লাখো মানুষ

নিহত বেলাল হোসেন ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ওই ইউনিয়নের ভাড়ইমারী মাথালপাড়া গ্রামের মৃত মতিয়ার রহমান প্রামাণিকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেল চালিয়ে বিল্লাল হোসেন স্ত্রী রুপালি বেগম (৩৭), ছেলে তানজিল (১০) ও মেয়ে বুশরা (১৪) কে নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। তারা বাড়ি থেকে দাশুড়িয়া ইউনিয়নের শ্যামপুরের উদ্দেশে রওনা দেন। পাবনা চিনিকলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনিট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বিল্লাল হোসেন নিহত হোন।

আহত স্ত্রী ও দুই সন্তানকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা অভিযোগ করে জানান, এই এলাকায় প্রায়ই সড়ক দূর্ঘটনা ঘটে। কিন্তু প্রশাসনের তেমন কোন দূর্ঘটনা রোধে কার্যকর ভূমিকা নেই। যার জন্য প্রায়ই তাজা প্রাণ ঝড়ে যাচ্ছে। বেপরোয়া গতিতে ট্রাক, বাস, সিএনজি চললেও হাইওয়ে পুলিশ নিরব ভূমিকায় থাকে। বেপরোয়া গাড়ী চালিয়ে হত্যাকারীদেরও কোন সঠিক বিচার হয় না। অর্থের বিনিময়ে অনেকে থানা থেকেই ছাড়া পেয়ে যায়।

পাকশী হাইওয়ে থানা পুলিশের কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, দুর্ঘটনার পর ঘাতক মিনিট্রাক ও চালক নাইম হোসেন কে আটক করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

ঈশ্বরদী ট্রাক চাপায় বিএনপি নেতা নিহত, আহত স্ত্রী-সন্তান

আপডেট সময় ০৫:০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

পাবনার ঈশ্বরদীতে মিনি ট্রাকের ধাক্কায় বিল্লাল হোসেন প্রামাণিক (৪৫) নামে স্থানীয় এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী, ছেলে ও মেয়েকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১ টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের কালিকাপুর এলাকায় পাবনা চিনিকলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন  ইরাকের শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৫০, আহত বহু