ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

বগি লাইনচ্যুত, রাজশাহীর সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • / 142

বগি লাইনচ্যুত, রাজশাহীর সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

রাজশাহী-চিলাহাটি চলাচলকারী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে রাজশাহীর সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহীর বেলপুকুর এলাকায় এই ঘটনা ঘটে।
রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ, রাজশাহী থেকে ছেড়ে আসার কিছুক্ষণ পর বেলপুকুর নামক স্থানে লাইনচ্যুত হয় ট্রেনটি। এর দু’টি চাকা লাইনের বাইরে এসেছে। এখনো উদ্ধারকাজ চলছে।

আরও পড়ুন  কুমিল্লায় মেঘনা এক্সপ্রেসের ইঞ্জিনের ধাক্কায় ট্রেনের বগি লাইনচ্যুত, আহত ৫

তিনি আরো বলেন, এটিই রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যাওয়া প্রথম ট্রেন। ফলে আজ সকাল থেকেই রাজশাহী স্টেশন থেকে অন্য ট্রেন চলাচল বন্ধ আছে। রাজশাহী অভিমুখে আসা ট্রেনগুলোও পথে আটকা পড়েছে। উদ্ধারকাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার আবদুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারে রেলওয়ে কর্মীরা কাজ করছেন। খুব দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

নিউজটি শেয়ার করুন

বগি লাইনচ্যুত, রাজশাহীর সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

আপডেট সময় ১২:৩৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫