ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযানে ৮০ হাজার জাল ডলারসহ ৬ জন আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:১৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / 125

ছবি সংগৃহীত

পঞ্চগড়ে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৮০ হাজার জাল মার্কিন ডলারসহ ছয়জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় আর্মি ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করে।

পরে বিকেলে আটককৃতদের পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি মোটরসাইকেল, বেশ কয়েকটি মোবাইল ফোন এবং মাদকদ্রব্য সেবনের আলামত। জব্দকৃত ডলারের বাজারমূল্য প্রায় ৯৭ লাখ ৭৯ হাজার ২৮০ টাকা।

আরও পড়ুন  দেড় যুগ পর পঞ্চগড় সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আটককৃতরা হলেন দেবীগঞ্জ উপজেলার বাগদহ দিলালপাড়া গ্রামের আনোয়ার হোসেন ডিপজল (৪২), ইয়াসিন আলি (৩২), দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সোহেল ইসলাম (৩৪), রমেশচন্দ্র বর্মন (৩৫), মোজাম্মেল হক (৫৫) এবং পঞ্চগড় পৌরসভার হোসেন আলী বাবু (৩৬)।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে একটি মাইক্রোবাস থামিয়ে আনোয়ার, ইয়াসিন ও সোহেলকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী শহরের সিনেমা হল রোড এলাকা থেকে রমেশচন্দ্র, মোজাম্মেল ও বাবুকে আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে জাল ডলার ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পরবর্তীতে আনোয়ার ও ইয়াসিনের গ্রামের বাড়ি দেবীগঞ্জে অভিযান চালিয়ে মাদক সেবনের আলামতও জব্দ করা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে নকল ডলার তৈরি ও পাচারের সঙ্গে জড়িত। এসব জাল ডলার সীমান্তবর্তী বাংলাবান্ধা হয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল বলেও জানা গেছে।

পঞ্চগড় আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী পিয়াস জয় বলেন, “এই চক্রটি দীর্ঘদিন ধরে জাল ডলার ও নকল টাকা তৈরি করে দেশ ও দেশের বাইরে পাচার করতো। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। ভবিষ্যতেও আমাদের অভিযান চলবে।”

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লা হিল জামান বলেন, “সেনাবাহিনী আটককৃতদের জাল ডলারসহ থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”

নিউজটি শেয়ার করুন

পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযানে ৮০ হাজার জাল ডলারসহ ৬ জন আটক

আপডেট সময় ০৮:১৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

পঞ্চগড়ে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৮০ হাজার জাল মার্কিন ডলারসহ ছয়জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় আর্মি ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করে।

পরে বিকেলে আটককৃতদের পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি মোটরসাইকেল, বেশ কয়েকটি মোবাইল ফোন এবং মাদকদ্রব্য সেবনের আলামত। জব্দকৃত ডলারের বাজারমূল্য প্রায় ৯৭ লাখ ৭৯ হাজার ২৮০ টাকা।

আরও পড়ুন  পঞ্চগড়ে বোদায় নিখোঁজের ৩ দিন পর কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার