ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

নোয়াখালীতে তেলবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে: নিহত ২

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 238

ছবি সংগৃহীত

নোয়াখালীর কবিরহাট উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি তেলবাহী ট্রাক দোকানের ভেতরে ঢুকে পড়লে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার ২০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ট্রান্সমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন  কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর

বিষয়টি দুপুর সাড়ে ১২টার দিকে নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজামুল উদ্দিন ভুঁইয়া।

ওসি জানান, নোয়াখালীর সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশ্যে আসার পথে ট্রান্সমিটার এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং আরও তিনজন আহত হন।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা সড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

নোয়াখালীতে তেলবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে: নিহত ২

আপডেট সময় ০৩:২১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

নোয়াখালীর কবিরহাট উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি তেলবাহী ট্রাক দোকানের ভেতরে ঢুকে পড়লে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার ২০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ট্রান্সমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত