ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে শুনানি আজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • / 182

ছবি সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি আজ সোমবার (১৬ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আরও পড়ুন  চট্টগ্রাম আদালত থেকে গায়েব হওয়া ৯ বস্তা নথি মিলল ভাঙারির দোকানে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে আজ এ মামলার শুনানির দিন নির্ধারিত রয়েছে। শুনানিতে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়টি আলোচনায় আসবে।

এর আগে গত ১ জুন এ মামলার প্রাথমিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। একইসঙ্গে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

মামলার প্রসিকিউশন সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চলমান আন্দোলনের সময় দেশব্যাপী প্রায় ১ হাজার ৪০০ ছাত্র ও সাধারণ মানুষ নিহত হন। এই গণহত্যার দায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরই বর্তায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

প্রসিকিউশনের দাবি, শেখ হাসিনার নির্দেশনা, উসকানি ও প্ররোচনায় আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ সম্মিলিতভাবে এসব হত্যাকাণ্ড সংঘটিত করে। এছাড়াও আন্দোলনকারীদের দমনে মরনঘাতী অস্ত্র ব্যবহারের সুনির্দিষ্ট তথ্যপ্রমাণও আদালতে উপস্থাপন করা হয়েছে বলে জানায় প্রসিকিউশন।

মানবতাবিরোধী অপরাধের এ মামলাটি দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অভিযোগ গঠনের প্রক্রিয়া শেষ হলে মামলাটি বিচারিক ধাপে প্রবেশ করবে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্তদের পক্ষে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এ মামলার পরবর্তী অগ্রগতি এবং ট্রাইব্যুনালের সিদ্ধান্তের দিকে দেশবাসী এখন তাকিয়ে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে শুনানি আজ

আপডেট সময় ১০:৫৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি আজ সোমবার (১৬ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আরও পড়ুন  আইনি বাধা ও রাজনৈতিক অনিশ্চয়তা বাদ পড়তে পারে ভোটার তালিকা থেকে 