ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

চাঁদপুরে সেনাবাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • / 177

ছবি সংগৃহীত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। শনিবার (১৪ জুন) ভোররাতে উপজেলার ঘোড়াধারী এলাকায় এ অভিযান চালানো হয়।

আরও পড়ুন  চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘ডেভিল হান্ট’ অভিযান, আটক ১২

আটককৃতরা হলেন আব্দুল খালেক (১৮), আব্দুস সালাম (১৫), ফারহান (১৮), শান্ত বেপারী (১৭) এবং সবুজ মিজি (১৮)। তারা সবাই ঘোড়াধারী এলাকার স্থায়ী বাসিন্দা।

অভিযানকালে তাদের কাছ থেকে দুইটি ছুরি, একটি কাঁচি, একটি অ্যান্টি কাটার ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

চাঁদপুরে সেনাবাহিনীর অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মোহাম্মদ জাবিদ হাসান জানান, “আটককৃতরা এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল। তারা নানা ভয়ভীতি ও হুমকির মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত করে তুলছিল। বহুদিন ধরেই স্থানীয়রা তাদের বিরুদ্ধে অভিযোগ করে আসছিলেন। এসব অভিযোগের ভিত্তিতে আজকের অভিযান পরিচালিত হয়।”

আটকের পর তাদের মতলব দক্ষিণ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালেহ আহমেদ বলেন, “আটককৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।”

স্থানীয়রা জানান, এই কিশোর গ্যাং সদস্যরা এলাকায় গ্রুপবদ্ধ হয়ে চলাফেরা করতো এবং শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের হয়রানি করতো। কিছুদিন ধরেই তারা ধারালো অস্ত্র নিয়ে চলাফেরা করছিল, যা জনমনে ভয়ের পরিবেশ সৃষ্টি করেছিল।

উল্লেখ্য, ২০২৩ সালের ৪ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সারা দেশে মাদক, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসবিরোধী দমন অভিযানে সক্রিয় ভূমিকা পালন করছে। এই উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন জেলায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে, যার আওতায় এবার মতলব দক্ষিণেও অভিযান পরিচালনা করা হলো। স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নিউজটি শেয়ার করুন

চাঁদপুরে সেনাবাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক

আপডেট সময় ০২:০৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। শনিবার (১৪ জুন) ভোররাতে উপজেলার ঘোড়াধারী এলাকায় এ অভিযান চালানো হয়।

আরও পড়ুন  রাজধানীর যানজট নিরসনে ট্রাফিক পুলিশের কঠোর অভিযান, আইন লঙ্ঘনে ১৪৪৫ মামলা, ২২২ গাড়ি ডাম্পিং