ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

গাইবান্ধার সুন্দরগঞ্জে হামলায় বিএনপি নেতার মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৭:২৬ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫
  • / 181

ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় হামলায় গুরুতর আহত এক বিএনপি নেতা ইলিয়াস হোসেন (৪২) শনিবার (৭ জুন) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহত ইলিয়াস হোসেন উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র খানাবাড়ি গ্রামের মৃত আবদুল ব্যাপারীর ছেলে এবং ওই ইউনিয়নের বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। সর্বানন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  জামায়াতের ঐক্যের সরকারে তারেক রহমানের ‘না’, নির্বাচনে জয় নিয়ে যা বললেন রয়টার্সকে

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৬ জুন) রাত সাড়ে ১১টার দিকে ইলিয়াস হোসেন তার খামারে যাচ্ছিলেন। এ সময় প্রতিবেশী মো. আবদুল জলিল মিয়ার বসতবাড়ির কাছে পৌঁছালে তার ওপর কয়েকজন ব্যক্তি অতর্কিত হামলা চালায়। হামলায় গুরুতর আহত হওয়ার পর তাকে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাকিম বলেন, “ইলিয়াস হোসেনের মৃত্যুর খবর পেয়েছি। লাশ রংপুরে রয়েছে, কিন্তু এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের করা হয়নি।”

নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জে হামলায় বিএনপি নেতার মৃত্যু

আপডেট সময় ১১:২৭:২৬ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫