ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র পুলিশ পুনর্গঠনে জাপানের সহায়তা চায় বাংলাদেশ

সারাদেশে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত, ৫ হাজারের বেশি সাইট বন্ধ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১০:২৩ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / 139

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপজনিত ঝড় ও জলোচ্ছ্বাসের কারণে সারাদেশে টেলিযোগাযোগ সেবায় চরম বিপর্যয় দেখা দিয়েছে। প্রবল বৃষ্টি ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে এখন পর্যন্ত ৫ হাজার ৯০৪টি মোবাইল নেটওয়ার্ক সাইট বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ তাইয়েব আহমেদ।

শুক্রবার (৩০ মে) রাতে এক ফেসবুক পোস্টে তিনি জানান, “নিম্নচাপজনিত ঝড় ও জলোচ্ছ্বাসের ফলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টেলিযোগাযোগ সেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। বিদ্যুৎ বিভ্রাট এবং প্রযুক্তিগত সমস্যার কারণে ৫০০০ এর বেশি সাইট বন্ধ রয়েছে।”

আরও পড়ুন  বঙ্গোপসাগরের লঘুচাপে উপকূলে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলসমূহ: বরিশাল, সিলেট দক্ষিণ, টাঙ্গাইল, চাঁদপুর, ময়মনসিংহ, ঢাকা উত্তর, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম দক্ষিণ।

এই অঞ্চলের অনেক এলাকাতেই মোবাইল নেটওয়ার্ক একেবারেই কাজ করছে না বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। মোবাইল ফোনে কল করা যাচ্ছে না, ইন্টারনেট সেবা নেই, অনেকে জরুরি প্রয়োজনে যোগাযোগ করতে পারছেন না।

পল্লী বিদ্যুৎ ও টেলিযোগাযোগ অপারেটরদের টেকনিক্যাল টিমগুলো পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে। ফয়েজ তাইয়েব জানান, “নেটওয়ার্ক রিস্টোর করতে নিরলসভাবে কাজ করছেন সেবাকর্মীরা। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কিছু এলাকায় এখনো পৌঁছানো যাচ্ছে না।”

বেসরকারি টেলিকম অপারেটররাও আলাদাভাবে টিম গঠন করে মাঠে কাজ শুরু করেছে বলে জানা গেছে। তবে বিদ্যুৎ সরবরাহ পুরোদমে চালু না হওয়া পর্যন্ত নেটওয়ার্ক পুনরুদ্ধারে সময় লাগবে।

বিভিন্ন এলাকায় ব্যাংকিং, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, জরুরি হেল্পলাইন এমনকি স্বাস্থ্যসেবার ডিজিটাল সেবা বন্ধ হয়ে গেছে। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী এই বিভ্রাটের কারণে চরম সমস্যায় পড়েছে।

নিউজটি শেয়ার করুন

সারাদেশে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত, ৫ হাজারের বেশি সাইট বন্ধ

আপডেট সময় ০১:১০:২৩ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপজনিত ঝড় ও জলোচ্ছ্বাসের কারণে সারাদেশে টেলিযোগাযোগ সেবায় চরম বিপর্যয় দেখা দিয়েছে। প্রবল বৃষ্টি ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে এখন পর্যন্ত ৫ হাজার ৯০৪টি মোবাইল নেটওয়ার্ক সাইট বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ তাইয়েব আহমেদ।

শুক্রবার (৩০ মে) রাতে এক ফেসবুক পোস্টে তিনি জানান, “নিম্নচাপজনিত ঝড় ও জলোচ্ছ্বাসের ফলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টেলিযোগাযোগ সেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। বিদ্যুৎ বিভ্রাট এবং প্রযুক্তিগত সমস্যার কারণে ৫০০০ এর বেশি সাইট বন্ধ রয়েছে।”

আরও পড়ুন  নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর,নীচু অঞ্চল প্লাবিত