ঢাকা ০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র পুলিশ পুনর্গঠনে জাপানের সহায়তা চায় বাংলাদেশ কোস্টগার্ডকে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল জুলাই সনদের বাস্তবায়ন: ডেপুটি স্পিকার হচ্ছেন ব্যারিস্টার নাজিবুর রহমান মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বাড়লো জ্বালানি তেলের দাম সীতাকুণ্ডে ধর্ষণের শিকার সেই শিশুর মৃত্যু পাওনা টাকার বিরোধে চট্টগ্রামে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন নিরাপত্তা ঝুঁকিতে ইসলামাবাদ, করাচি ও লাহোরে ভিসা সেবা বন্ধ সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি

চট্টগ্রামে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে ২ যাত্রী নিহত, আহত আরো ২

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫২:২৫ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / 211

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। নিহতরা অটোরিকশার যাত্রী ছিলেন। শনিবার সকাল পৌনে নয়টার দিকে উপজেলার পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কের লাবিবা কমিউনিটি সেন্টারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন হলেন জিল্লুর রহমান (৪০), তিনি বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ৮ নম্বর পাইরাং ওয়ার্ডের বাসিন্দা। অন্যজন মোহাম্মদ রাসেল (৩২), যিনি একই উপজেলার সাধনপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আহতরা হলেন মো. আলমগীর (২৮) ও বিষ্ণু দাশ (২৯), দুজনই বাঁশখালীর বাসিন্দা। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন  চট্টগ্রামে সাড়ে তিন হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রত্যক্ষদর্শীরা জানান, বাঁশখালী থেকে চট্টগ্রামমুখী অটোরিকশাটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, গুরুতর আহত দুজনকে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। নিহতদের লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, দুর্ঘটনার পর মাইক্রোবাসচালক গাড়িটি নিয়ে পালিয়ে গেছেন। তাকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এই সড়কপথে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকলেও পর্যাপ্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় প্রাণহানির ঘটনা বাড়ছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে ২ যাত্রী নিহত, আহত আরো ২

আপডেট সময় ১২:৫২:২৫ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। নিহতরা অটোরিকশার যাত্রী ছিলেন। শনিবার সকাল পৌনে নয়টার দিকে উপজেলার পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কের লাবিবা কমিউনিটি সেন্টারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন হলেন জিল্লুর রহমান (৪০), তিনি বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ৮ নম্বর পাইরাং ওয়ার্ডের বাসিন্দা। অন্যজন মোহাম্মদ রাসেল (৩২), যিনি একই উপজেলার সাধনপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আহতরা হলেন মো. আলমগীর (২৮) ও বিষ্ণু দাশ (২৯), দুজনই বাঁশখালীর বাসিন্দা। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন  চট্টগ্রামে আইনজীবী হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর আদেশ