ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

সাপের কামড়ে কৃষকের মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • / 152

ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের চরমুগডোবা গ্ৰামে বুধবার দিবাগত রাতে সাপের কামড়ে কৃষক আলো শেখ (৬০) মারা গেছেন। সে উক্ত গ্ৰামের খিদির শেকের ছেলে।

জানা গেছে, বুধবার বিকেলে আলো শেখ গরুর ঘাস কাটার জন্য বাদাম ক্ষেতে গিয়েছিলেন। সন্ধ্যায় একবোঝা ঘাস মাথায় করে বাড়ি ফেরার পথে সাপে কামড়ালে সে অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে তাকে পার্শ্ববর্তী এলাকা শেকপুরা গ্ৰামের জনৈক ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক দিয়ে বাড়িতে নিয়ে আসে। রাতে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, সাপে কাটা রুগিটি হাসপাতালে আনার অনেক আগেই তিনি মারা গেছেন।

আরও পড়ুন  রমজান ঘিরে লালমির বাম্পার ফলন, হাসি ফুটেছে ফরিদপুরের কৃষকের মুখে

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর কর্মকর্তা তানসিব জুবায়ের নাদিম বলেন, সাপে কাটা রোগীটি মৃত অবস্থাতেই হাসপাতালে এসেছিলেন। হাসপাতালে সাপে কাটা রোগীর ভ্যাকসিন আছে। তাই সবার প্রতি অনুরোধ থাকবে সাপে কাটলে দ্রুত হাসপাতালে আনবেন। যতো দেরি করবেন ততো বেশি মৃত্যুঝুঁকি বেড়ে যায়।

নিউজটি শেয়ার করুন

সাপের কামড়ে কৃষকের মৃত্যু

আপডেট সময় ০৩:৪২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের চরমুগডোবা গ্ৰামে বুধবার দিবাগত রাতে সাপের কামড়ে কৃষক আলো শেখ (৬০) মারা গেছেন। সে উক্ত গ্ৰামের খিদির শেকের ছেলে।

জানা গেছে, বুধবার বিকেলে আলো শেখ গরুর ঘাস কাটার জন্য বাদাম ক্ষেতে গিয়েছিলেন। সন্ধ্যায় একবোঝা ঘাস মাথায় করে বাড়ি ফেরার পথে সাপে কামড়ালে সে অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে তাকে পার্শ্ববর্তী এলাকা শেকপুরা গ্ৰামের জনৈক ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক দিয়ে বাড়িতে নিয়ে আসে। রাতে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, সাপে কাটা রুগিটি হাসপাতালে আনার অনেক আগেই তিনি মারা গেছেন।

আরও পড়ুন  হাওরে আগাম ধান কাটায় ব্যস্ত কৃষক, ফলন কমে দুশ্চিন্তায় চাষিরা