ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

কোন মামলা না থাকায় সাবেক ভূমিমন্ত্রীকে বাসায় পাঠিয়ে দিল পুলিশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / 134

ছবি: সংগৃহীত

শেরপুর সদর সাব রেজিস্টার অফিসে জমি বিক্রি করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হাতে আটক হওয়া জামালপুর-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী আলহাজ্ব মো. রেজাউল করিম হীরা ও তার স্ত্রী সালমা বেগমকে তাদের নিজ বাসায় পোঁছে দিয়েছে জামালপুর সদর থানার পুলিশ। ২৭ মে মঙ্গলবার রাত ১১টার দিকে তাকে জামালপুর শহরের কাচারিপাড়া এলাকার বাসায় পাঠানো হয়। এর আগে, সন্ধ্যা ৮টার দিকে শেরপুর সদর থানার পুলিশ তাকে জামালপুর সদর থানায় নিয়ে আসে। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে তাকে বহনকারী পুলিশ ভ্যানের সঙ্গে সেনাবাহিনীর দুটি গাড়ি ছিল।

এর আগে মঙ্গলবার বিকেলে শেরপুর সদর সাব রেজিস্টার অফিসে জমি বিক্রি করতে গিয়ে রেজাউল করিম হীরা সস্ত্রীক বিএনপি নেতাকর্মীদের হাতে আটক হন। পরে খবর পেয়ে শেরপুর সদর থানার পুলিশ তাকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।

আরও পড়ুন  চলতি বছরের মধ্যে নির্বাচন চায় বিএনপি

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, শেরপুরে কোন মামলা না থাকায় সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা ও তার স্ত্রীকে জামালপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, রেজাউল করিম হীরার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। তার স্মৃতিশক্তিও দুর্বল হয়ে গেছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তার স্ত্রী ও এক আত্মীয়কে জিম্মাদার করে তাকে বাসায় পাঠানো হয়েছে।

উল্লেখ্য, রেজাউল করিম হীরা ১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালে আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর-৫ (সদর) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০৯ সালের আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের ভূমিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পরবর্তীতে উপদেষ্টা ছিলেন। এছাড়া তার স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

নিউজটি শেয়ার করুন

কোন মামলা না থাকায় সাবেক ভূমিমন্ত্রীকে বাসায় পাঠিয়ে দিল পুলিশ

আপডেট সময় ০৩:৪৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫