ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

জামিনে মুক্তি পেলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • / 262

ছবি: সংগৃহীত

রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হওয়া জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (২০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা যায়, গত বছরের ১৯ জুলাই ভাটারা এলাকায় বৈষম্যবিরোধী ‘জুলাই আন্দোলন’-এর সময় এনামুল হক নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরবর্তীতে সুস্থ হয়ে চলতি বছরের ৩ মে তিনি ভাটারা থানায় মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ১৭ জন শিল্পীসহ মোট ২৮৩ জনকে আসামি করা হয়। নুসরাত ফারিয়া এই মামলার ২০৭ নম্বর আসামি। এজাহারে তাকে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন  পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জামিন পেলেন

এর আগে রোববার (১৮ মে) দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং তাকে গ্রেফতার দেখানো হয়।

পরদিন সোমবার তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তবে আজ পুনরায় জামিন আবেদন করলে, বিচারক মোস্তাফিজুর রহমান শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।

নিউজটি শেয়ার করুন

জামিনে মুক্তি পেলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া

আপডেট সময় ১১:৪৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হওয়া জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (২০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা যায়, গত বছরের ১৯ জুলাই ভাটারা এলাকায় বৈষম্যবিরোধী ‘জুলাই আন্দোলন’-এর সময় এনামুল হক নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরবর্তীতে সুস্থ হয়ে চলতি বছরের ৩ মে তিনি ভাটারা থানায় মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ১৭ জন শিল্পীসহ মোট ২৮৩ জনকে আসামি করা হয়। নুসরাত ফারিয়া এই মামলার ২০৭ নম্বর আসামি। এজাহারে তাকে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন  সুপ্রিম কোর্টে জামিন পেলেন ইমরান খান, তবে থাকছেন কারাগারেই