ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

চকরিয়ায় অভিযান চালিয়ে সাত মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • / 179

ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজান উদ্দিনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাত আটটার দিকে উপজেলার বেতুয়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন  সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪৫২ জন

মিজান উদ্দিন বিএমচর ইউনিয়নের দ্বিয়ারচর গ্রামের মোস্তাক আহমেদের ছেলে এবং ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

চকরিয়া থানার পুলিশ জানিয়েছে, যুবলীগের সভাপতি মিজানের বিরুদ্ধে নাশকতাসহ সাতটি মামলা আছে। এসব মামলার কয়েকটিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মিজান বেতুয়া বাজার এলাকায় অবস্থান করছেন—এমন সংবাদ পেয়ে মাতামুহুরী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আনোয়ারের নেতৃত্বে অভিযান চালানো হয়। এতে ধরা পড়েন তিনি। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, মিজানকে আজ শনিবার দুপুরে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে।

নিউজটি শেয়ার করুন

চকরিয়ায় অভিযান চালিয়ে সাত মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় ০১:১৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজান উদ্দিনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাত আটটার দিকে উপজেলার বেতুয়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন  কুষ্টিয়া-১ আসনের সাবেক এমপি গ্রেপ্তার