ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিরোনাম :
‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৬ ‘১৭ বছর মানুষকে কথা বলতে দেওয়া হয়নি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

জীবননগর সীমান্তে নারী-শিশুসহ ১৪ অনুপ্রবেশকারী আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪১:১৭ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / 380

ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে নারী ও শিশুসহ ১৪ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১১ মে) ভোরে সীমান্ত ইউনিয়নের সামনে থেকে তাদের আটক করা হয়। দুপুরে আটককৃতদের জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানায়, মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীন জীবননগর বিওপির হাবিলদার মনোয়ার হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় পাকা রাস্তার ওপর দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন দুই শিশু, তিন নারী ও নয়জন পুরুষ।

আরও পড়ুন  মিরপুর ডিওএইচএস থেকে ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেফতার

আটককৃতরা হলেন বাগেরহাট জেলার ঘাটবিল গ্রামের মো. হাসান কাজী (৩৮), তার স্ত্রী সেলিনা বেগম (৩৬), সন্তান মো. সালমান কাজী (১৪) ও মো. শাকিব কাজী (১২); যশোর জেলার বসতপুর গ্রামের মো. ইউনুস আলী (৩৬); বহিলাপোতা গ্রামের মো. হোসেন আলী (৪৯); শাঁখারি পোতা গ্রামের মো. আজিজুর রহমান (২৬); বহিলাপোতা গ্রামের মো. দেলোয়ার হোসেন (৩৮); কলসি গ্রামের আদরী (২৭); ঘীবা গ্রামের মো. সোহেল হোসেন (১৮); চাচরা গ্রামের মো. জাহিদুর রহমান (৫০); খুলনা জেলার নাজমা খাতুন (৩৬); নোয়াখালী জেলার মো. ইলিয়াস (৩৭) এবং খাগড়াছড়ির মো. ইউসুফ নবী (২৬)।

বিজিবি সূত্রে জানা গেছে, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তারা ছয় মাস আগে ভালো কাজের আশায় বিভিন্ন সীমান্ত পথে ভারতে প্রবেশ করেছিলেন। কাজ না পেয়ে তারা সম্প্রতি বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করছিলেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, “বিজিবি সদস্যরা দুপুরে ১৪ জন অনুপ্রবেশকারীকে থানায় হস্তান্তর করেছে। বিজিবির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আইনানুগ মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।”

বিজিবির কঠোর নজরদারির ফলে সীমান্ত এলাকায় অনুপ্রবেশের চেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা।

নিউজটি শেয়ার করুন

জীবননগর সীমান্তে নারী-শিশুসহ ১৪ অনুপ্রবেশকারী আটক

আপডেট সময় ০৭:৪১:১৭ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে নারী ও শিশুসহ ১৪ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১১ মে) ভোরে সীমান্ত ইউনিয়নের সামনে থেকে তাদের আটক করা হয়। দুপুরে আটককৃতদের জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানায়, মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীন জীবননগর বিওপির হাবিলদার মনোয়ার হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় পাকা রাস্তার ওপর দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন দুই শিশু, তিন নারী ও নয়জন পুরুষ।

আরও পড়ুন  তিন পর্যটকের মৃত্যুর ঘটনায় “ট্যুর এক্সপার্ট”এডমিন বর্ষাকে গ্রেফতার