ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র
সড়ক দৃর্ঘটনা

সাভারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নারী-শিশুসহ চারজন নিহত, আহত ৭

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • / 136

সাভারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নারী-শিশুসহ চারজন নিহত, আহত ৭

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ফুলবাড়িয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছেন। গতকাল বুধবার গভীর রাতে ২টার দিকে এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ২টার দিকে যাত্রীবাহী দুটি বাস পেছন থেকে একটি অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয়। এই ধাক্কায় অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে মুহূর্তেই আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে অ্যাম্বুলেন্স ও দুটি বাসে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা শিহাব সরকার জানান, খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা চারজনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী এবং এক শিশু রয়েছে। তারা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন বলে জানা গেছে। আহত সাতজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা বাসের যাত্রী ছিলেন বলে জানা গেছে।

আরও পড়ুন  শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে জামায়াত নেতা নিহত

এদিকে স্থানীয় লোকজন জানান, দুর্ঘটনার পরপরই তাঁরা উদ্ধারকাজে নেমে কিছু আহত যাত্রীকে হাসপাতালে নিয়ে যান। তবে অগ্নিকাণ্ডের কারণে অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা যাত্রীদের বাঁচানো সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস জানায়, অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে দুটি বাসের চালকের বেপরোয়া গতিই এই দুর্ঘটনার মূল কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।এ ঘটনায় মহাসড়কের ওই অংশে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক করতে ট্রাফিক পুলিশ এবং স্থানীয় প্রশাসন সহযোগিতা করে।

নিউজটি শেয়ার করুন

সড়ক দৃর্ঘটনা

সাভারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নারী-শিশুসহ চারজন নিহত, আহত ৭

আপডেট সময় ১১:২৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫