ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ২৬ দিনে প্রাণ হারাল ১৬৬ শিশু ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিসে বাংলাদেশের স্বর্ণজয় সংসদ থেকে বিরোধী দলের আবারও ওয়াকআউট: ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বড় নিয়োগ, আবেদন শেষ ১০ এপ্রিল পুলিশে ২৭০৩ কনস্টেবল নিয়োগ: জেলাভিত্তিক তালিকা প্রকাশ ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩ হাজারের বেশি পাম্পে তেল নেওয়া নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে আহত ৩ সেনা কর্মকর্তা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: দেশবাসীকে সেনাবাহিনীর সতর্কবার্তা হরমুজ প্রণালিতে ইরানের নতুন রুট ঘোষণা; অমান্য করলেই ধ্বংসের হুঁশিয়ারি

আজীবন সম্মাননা পাচ্ছেন নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩৬:০০ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / 166

ছবি: সংগৃহীত

নজরুলসংগীতের প্রখ্যাত কণ্ঠশিল্পী ফেরদৌস আরা পাচ্ছেন আজীবন সম্মাননা। আগামী ১৯ মে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিতব্য ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫’-এ তাঁকে এই সম্মাননা প্রদান করা হবে। চ্যানেল আই কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

দীর্ঘদিন ধরে নজরুলসংগীতে অসামান্য অবদান রাখা ফেরদৌস আরা এ সম্মাননা প্রসঙ্গে বলেন, “এই স্বীকৃতি আমার আগামী দিনের কাজের অনুপ্রেরণা হয়ে থাকবে। শুধু সংগীত নিয়ে আমাদের দেশে সেভাবে কোনো আয়োজন দেখা যায় না। তবে চ্যানেল আই দীর্ঘ দুই দশক ধরে নিয়মিতভাবে রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, শাস্ত্রীয়, আধুনিক, চলচ্চিত্র সংগীতসহ নানা ধারার সংগীতের শিল্পীদের স্বীকৃতি দিয়ে যাচ্ছে এটি নিঃসন্দেহে সংগীতাঙ্গনের জন্য গর্বের।”

তিনি আরও বলেন, “চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড প্রতিবারই সংগীতের বিভিন্ন শাখার গুণীজনদের সম্মানিত করে থাকে। এর মাধ্যমে নতুন ও প্রবীণ শিল্পীদের মাঝে একধরনের উদ্দীপনা তৈরি হয়। যে দেশে সংস্কৃতি ও সংস্কৃতিজনদের প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে এগোতে হয়, সেখানে এ ধরনের পুরস্কার শিল্পী ও সংস্কৃতিচর্চাকে বাঁচিয়ে রাখে এবং এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।”

আরও পড়ুন  গাল গ্যাডটের ‘ওয়াক অব ফেম’ সম্মাননা ঘিরে উত্তেজনা, অনুষ্ঠান ঘিরে মুখোমুখি ইসরায়েল ও ফিলিস্তিনপন্থীরা

শিল্পী ফেরদৌস আরা দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে নজরুলসংগীতকে সাধনার জায়গায় নিয়ে গেছেন। কেবল বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক পরিসরেও তিনি নজরুলসংগীতের প্রতিনিধি হিসেবে পরিচিতি পেয়েছেন। তাঁর কণ্ঠে নজরুলের গান পেয়েছে এক অনন্য আবেদন।

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস দেশের সংগীতাঙ্গনে একটি গুরুত্বপূর্ণ বার্ষিক আয়োজন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতি বছর এই আয়োজনে দেশের খ্যাতনামা ও উদীয়মান শিল্পীদের সম্মাননা জানানো হয়। এবার সেই তালিকায় আজীবন সম্মাননায় যুক্ত হচ্ছেন ফেরদৌস আরার নাম, যা সংগীতাঙ্গনে আরও এক গৌরবময় অধ্যায় যুক্ত করল।

ফেরদৌস আরা মনে করেন, এ সম্মাননা তাঁর কাজের গতি আরও বাড়াবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে নজরুলসংগীতকে আরও প্রাণবন্ত করে তুলে ধরার প্রেরণা জোগাবে।

নিউজটি শেয়ার করুন

আজীবন সম্মাননা পাচ্ছেন নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা

আপডেট সময় ০২:৩৬:০০ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫