ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

গাল গ্যাডটের ‘ওয়াক অব ফেম’ সম্মাননা ঘিরে উত্তেজনা, অনুষ্ঠান ঘিরে মুখোমুখি ইসরায়েল ও ফিলিস্তিনপন্থীরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • / 526

ছবি: সংগৃহীত

হলিউডের সম্মানসূচক ‘ওয়াক অব ফেম’-এ জায়গা করে নিয়েছেন ইসরায়েলি বংশোদ্ভূত অভিনেত্রী গাল গ্যাডট। বিশ্বখ্যাত তারকাদের নামের পাশে যুক্ত হলো ‘ওয়ান্ডার ওম্যান’খ্যাত এই অভিনেত্রীর নাম। এ সম্মাননায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন গ্যাডট নিজেও। তবে তার এ অর্জনকে কেন্দ্র করেই ঘটেছে বিশৃঙ্খলা।

হলিউড ওয়াক অব ফেমে নাম অন্তর্ভুক্তির অনুষ্ঠানে মুখোমুখি অবস্থানে দাঁড়ায় ইসরায়েল ও ফিলিস্তিনপন্থী দুই পক্ষ। প্ল্যাকার্ড হাতে একপক্ষ যখন গাল গ্যাডটের সমর্থনে স্লোগান দিচ্ছিল, তখন অন্যপক্ষ ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদ জানাচ্ছিল। মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে হলিউড বুলেভার্ডে।

আরও পড়ুন  নেতানিয়াহুর হুঁশিয়ারি: আলোচনা ব্যর্থ হলে আবার হামলা হবে

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে, গাল গ্যাডট শুধু একজন সফল অভিনেত্রীই নন, অতীতে তিনি ইসরায়েলি সামরিক বাহিনীতেও ছিলেন। তার রাজনৈতিক অবস্থান সবসময়ই স্পষ্ট, নিজের দেশের প্রতি তিনি অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। এদিকে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিবাদে যখন বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে, তখন গ্যাডট তার অবস্থানে অনড় থাকায় সমালোচনা আরও বেড়েছে।

তার ওয়াক অব ফেম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসরায়েলপন্থীরা, যারা গ্যাডটের অর্জনকে উদযাপন করছিলেন। অন্যদিকে, ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা সেখানে উপস্থিত হয়ে যুদ্ধবিরতির দাবি জানায়। দুই পক্ষ মুখোমুখি হওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। লস অ্যাঞ্জেলেস পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল দিলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি। কিছু বিক্ষোভকারীকে আটক করে পরে ছেড়ে দেওয়া হয়।

এখনও এ ঘটনায় কোনো মন্তব্য করেননি গাল গ্যাডট। তবে তার সঙ্গে অনুষ্ঠানে ছিলেন স্বামী জারণ ভার্সানো ও তাদের চার সন্তান, পাশাপাশি উপস্থিত ছিলেন পরিচালক প্যাটি জেনকিন্স ও অভিনেতা ভিন ডিজেল।

গাল গ্যাডটের ওয়াক অব ফেমে জায়গা পাওয়া তার ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন হলেও এটি নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। বিশ্বজুড়ে চলমান সংঘাতের ছায়া যে বিনোদন জগতেও পড়ছে, এই ঘটনাই তার প্রমাণ।

নিউজটি শেয়ার করুন

গাল গ্যাডটের ‘ওয়াক অব ফেম’ সম্মাননা ঘিরে উত্তেজনা, অনুষ্ঠান ঘিরে মুখোমুখি ইসরায়েল ও ফিলিস্তিনপন্থীরা

আপডেট সময় ০৫:৪৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

হলিউডের সম্মানসূচক ‘ওয়াক অব ফেম’-এ জায়গা করে নিয়েছেন ইসরায়েলি বংশোদ্ভূত অভিনেত্রী গাল গ্যাডট। বিশ্বখ্যাত তারকাদের নামের পাশে যুক্ত হলো ‘ওয়ান্ডার ওম্যান’খ্যাত এই অভিনেত্রীর নাম। এ সম্মাননায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন গ্যাডট নিজেও। তবে তার এ অর্জনকে কেন্দ্র করেই ঘটেছে বিশৃঙ্খলা।

হলিউড ওয়াক অব ফেমে নাম অন্তর্ভুক্তির অনুষ্ঠানে মুখোমুখি অবস্থানে দাঁড়ায় ইসরায়েল ও ফিলিস্তিনপন্থী দুই পক্ষ। প্ল্যাকার্ড হাতে একপক্ষ যখন গাল গ্যাডটের সমর্থনে স্লোগান দিচ্ছিল, তখন অন্যপক্ষ ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদ জানাচ্ছিল। মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে হলিউড বুলেভার্ডে।

আরও পড়ুন  রাফাহ সীমান্ত আংশিক খুলতেই গাজায় ফেরার পথে ফিলিস্তিনিরা, যুদ্ধের মধ্যেও নতুন জীবনের স্বপ্ন