ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

কুড়িগ্রামে সীমান্ত পথে ৮ বাংলাদেশিসহ ৪৪ জন আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:১৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / 148

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ৮ বাংলাদেশিসহ মোট ৪৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে ৩৬ জনের রোহিঙ্গা হওয়ার সন্দেহে যাচাই-বাছাই চলছে।

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (৭ মে) ভোররাতে রৌমারী উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা ও ভূরুঙ্গামারী উপজেলার ভাওয়ালকুরি সীমান্ত দিয়ে এসব ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করেন। পরে স্থানীয়দের সন্দেহ হলে তারা বিজিবিকে খবর দেন। সীমান্তবর্তী বাজার ও এলাকা ঘোরাঘুরির সময় স্থানীয়রা তাদের কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন।

আরও পড়ুন  সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, ভোররাতে রৌমারী সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে প্রবেশ করে ৩০ জন। ধারণা করা হচ্ছে, তাদের মধ্যে ২২ জন রোহিঙ্গা। আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে যাচাই-বাছাই করছে বিজিবি।

এদিকে ভূরুঙ্গামারীর ভাওয়ালকুরি সীমান্ত থেকে আটক করা হয়েছে আরও ১৪ জনকে। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক জানিয়েছেন, আটককৃতরা সবাই রোহিঙ্গা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জামালপুর বিজিবি সূত্র নিশ্চিত করেছে, রৌমারী সীমান্তে আটককৃতদের মধ্যে ৮ জন বাংলাদেশি নাগরিক। বাকি ২২ জনের জাতীয়তা এবং পরিচয় নিশ্চিত করতে প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবি ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলেও জানা গেছে।

সাম্প্রতিক সময়ে সীমান্ত পথে রোহিঙ্গা পুশইনের ঘটনা বেড়ে যাওয়ায় প্রশাসনের নজরদারি ও তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

কুড়িগ্রামে সীমান্ত পথে ৮ বাংলাদেশিসহ ৪৪ জন আটক

আপডেট সময় ০২:১৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ৮ বাংলাদেশিসহ মোট ৪৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে ৩৬ জনের রোহিঙ্গা হওয়ার সন্দেহে যাচাই-বাছাই চলছে।

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (৭ মে) ভোররাতে রৌমারী উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা ও ভূরুঙ্গামারী উপজেলার ভাওয়ালকুরি সীমান্ত দিয়ে এসব ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করেন। পরে স্থানীয়দের সন্দেহ হলে তারা বিজিবিকে খবর দেন। সীমান্তবর্তী বাজার ও এলাকা ঘোরাঘুরির সময় স্থানীয়রা তাদের কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন।

আরও পড়ুন  নদীয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু