ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম :
চিকিৎসা সরঞ্জাম যাচ্ছে ভাঙারির দোকানে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের অনুরোধে গাড়িবহর থামিয়ে সেলফি তুললেন প্রধানমন্ত্রী যশোরে ঘুমের মধ্যে সাপের ছোবলে স্কুলছাত্রীর মৃত্যু ভারতের বিয়েতে খাসির বদলে মুরগির মাংস, সংঘর্ষে আহত অন্তত ১২ রাজধানীর ধোলাইখালে সড়কে ধস, যান চলাচলে বিঘ্ন টঙ্গীতে মাদকবিরোধী অভিযান: পুলিশের গাড়িতে হামলার চেষ্টা, আটক ২০ নওগাঁয় দম্পতির রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত পাবে কি না, জানালেন স্বাস্থ্যমন্ত্রী সব ধর্ম ও শ্রেণি-পেশার মানুষকে নিয়েই দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর গৌরনদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ওড়না পেঁচিয়ে দুর্ঘটনা, রামপুরায় তরুণীর করুণ মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৭:১৪ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 426

ছবি সংগৃহীত

রাজধানীর রামপুরা এলাকার আফতাবনগর মোড়ে ব্যাটারিচালিত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সাদিয়া (২৩) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসক সাদিয়াকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  শ্বশুরবাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনা, প্রাণ গেল তরুণ ব্যবসায়ীর

সাদিয়ার ছোট ভাই তামজিদ নওশাদ সাংবাদিকদের বলেন, পাসপোর্ট করার জন্য সবুজবাগের বাসা থেকে তাঁরা আফতাবনগর পাসপোর্ট অফিসে গিয়েছিলেন। সেখান থেকে রামপুরা হয়ে কালাচাঁদপুরে মেজ বোনের বাসায় যাওয়ার জন্য ব্যাটারিচালিত রিকশায় ওঠেন। আফতাবনগর মোড়ে পৌঁছালে তাঁর বোনের গলার ওড়না রিকশার চাকায় পেঁচিয়ে যায়। এতে গলায় ফাঁস লেগে অজ্ঞান হয়ে যান সাদিয়া। হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ফাঁড়ি পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তরুণীর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে।

সাদিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার নিউটাউন এলাকার তকি তাহমিদের স্ত্রী। তিনি ঢাকার সবুজবাগ এলাকায় স্বামীর সঙ্গে থাকতেন। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সাদিয়া তৃতীয়।

নিউজটি শেয়ার করুন

ওড়না পেঁচিয়ে দুর্ঘটনা, রামপুরায় তরুণীর করুণ মৃত্যু

আপডেট সময় ০৪:৩৭:১৪ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

রাজধানীর রামপুরা এলাকার আফতাবনগর মোড়ে ব্যাটারিচালিত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সাদিয়া (২৩) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসক সাদিয়াকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  কেনিয়ায় ভারী বর্ষণ ও ভূমিধসে ১৮ জনের মৃত্যু