ঢাকা ০২:৪২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কিশোরের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / 675

ছবি: সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় শেরপুর–রাংটিয়া সড়কের আহাম্মদনগর এলাকায় দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে ঝিনাইগাতী থানা পুলিশ। নিহত কিশোরের নাম শান্ত মিয়া (১৭)। তিনি ঝিনাইগাতী বাজার এলাকার বাসিন্দা এবং প্রয়াত আবুল কাশেমের একমাত্র ছেলে।

আরও পড়ুন  ফুয়েল কার্ড চাইতেই মুহূর্তেই ফাঁকা আধা কিলোমিটার মোটরসাইকেলের লাইন!

ঝিনাইগাতী থানার এসআই আবুল হাশেম জানান, বিপরীত দিক থেকে আসা দুই মোটরসাইকেলের সংঘর্ষে শান্ত গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিহত শান্তের বাবা আবুল কাশেমও কয়েক বছর আগে একই এলাকায় বাস দুর্ঘটনায় মারা যান।

এ ঘটনায় শনিবার সকাল পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কিশোরের

আপডেট সময় ১০:৫৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় শেরপুর–রাংটিয়া সড়কের আহাম্মদনগর এলাকায় দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে ঝিনাইগাতী থানা পুলিশ। নিহত কিশোরের নাম শান্ত মিয়া (১৭)। তিনি ঝিনাইগাতী বাজার এলাকার বাসিন্দা এবং প্রয়াত আবুল কাশেমের একমাত্র ছেলে।

আরও পড়ুন  ভারতে মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪০