ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইন্টারকে রুখে দিয়ে বোদো-গ্লিম্টের রূপকথার জয় বইমেলায় মবের আশঙ্কা নেই, সৃষ্টি হলে কঠোর ব্যবস্থা: ডিএমপির অতিরিক্ত কমিশনার জুলাইযোদ্ধাদের পুনর্বাসনে যথাযথ পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ এজলাসে ঢুকে আদালতের কাজে বাধা, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আটক চাঁদপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩ ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর পদত্যাগ জেলের জালে ১১০০ লাল কোরাল, বিক্রি হলো সাড়ে ২৩ লাখ টাকায় সেমি ও ফাইনালের টিকিট বিক্রি শুরু, ভেন্যু অনিশ্চয়তায় থাকছে রিফান্ডের সুযোগ ২০ বছরের কারাদণ্ড পেলেন ইসমাইল চৌধুরী সম্রাট, গ্রেপ্তারি পরোয়ানা জারি ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৩০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / 122

ছবি সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ।

রোববার (৪ মে) রাতে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ইবনে মিজানের সার্বিক নির্দেশনায়, সংশ্লিষ্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি), সহকারী কমিশনার (এসি) এবং মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুন  বেইলি রোডে ফ্ল্যাট থেকে কোটি টাকার বিষ্ণু মূর্তি ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৪

থানা সূত্রে জানা যায়, নিয়মিত টহল ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গঠিত বিশেষ দল অভিযানে নামে এবং একযোগে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করে। এদের মধ্যে অনেকেই পেশাদার ছিনতাইকারী ও চিহ্নিত অপরাধী। এ ছাড়া বেশ কয়েকজনের বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন– মিঠুন কুমার (৪৭), জলিল রতন (৩৮), সাব্বির (২৩), লিটন (৩২), সোহেল মিঠু (৪২), ইমন (২১), এ্যালেক্স তুহিন (২১), ফয়সাল (২৫), সালাম (৩২), সোহান (৩৮), এনায়েত (৪৫), সাত্তার (৪৫), সোহেল রানা (২৫), নিলয় (১৭), মেহেদী (১৬), নুর ইসলাম (১৬), সুমিদ (২০), রাব্বি (২৩), জাহিদ (২১), কাওসার (১৯), ইসমাইল (২৩), সামির (১৯), সিজান (১৮), রাব্বি (২০), রেজাউল (৪২), নুর আলম (৪৫), আজগর আলী (৩৮), তোফায়েল (৫০), হাসিম (৪০) ও আশরাফুল (৩০)।

পুলিশ জানায়, মোহাম্মদপুর এলাকায় অপরাধ দমনে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ডিএমপি’র এই ধারাবাহিক অভিযান এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে এলাকাবাসী পুলিশের এই অভিযানকে স্বাগত জানিয়ে জানান, এর ফলে এলাকায় ছিনতাই, চুরি ও মাদক সংক্রান্ত অপরাধ কিছুটা হলেও কমবে বলে তারা আশা করছেন।

নিউজটি শেয়ার করুন

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৩০

আপডেট সময় ০৭:৪৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ।

রোববার (৪ মে) রাতে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ইবনে মিজানের সার্বিক নির্দেশনায়, সংশ্লিষ্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি), সহকারী কমিশনার (এসি) এবং মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুন  টঙ্গীতে যৌথ অভিযানে গ্রেপ্তার ২৪ মাদক ব্যবসায়ী, উদ্ধার বিপুল মাদক ও নগদ টাকা