ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

মে দিবস উপলক্ষে নয়াপল্টনে আজ শ্রমিক দলের সমাবেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / 132

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে আজ বৃহস্পতিবার (১ মে) জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এক বিশাল শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়েছে। দুপুর ২টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে আরও বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষস্থানীয় নেতারা। শ্রমিক দলের পক্ষ থেকে সমাবেশে ১২ দফা দাবি তুলে ধরা হবে।

আরও পড়ুন  রাজধানীতে বড় সমাবেশের ঘোষণা জামায়াতের

দীর্ঘদিন পর এ ধরনের বৃহৎ জনসমাবেশের মধ্য দিয়ে বিএনপি মাঠে সক্রিয় রাজনৈতিক উপস্থিতি জানান দিতে যাচ্ছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, মে দিবস উপলক্ষে আয়োজিত হলেও সমাবেশে জাতীয় নির্বাচনের জন্য জরুরি রাজনৈতিক সংস্কার ও সময়োপযোগী পদক্ষেপের দাবি জানানো হবে। এ বিষয়ে নির্দেশনা দেবেন তারেক রহমান।

সমাবেশ সফল করতে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। শ্রমিক দল এবং বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর সঙ্গে একাধিক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকার আশপাশের শিল্পাঞ্চলের শ্রমিক সংগঠনগুলোকে অংশগ্রহণে আহ্বান জানানো হয়েছে। রাজধানীজুড়ে লিফলেট বিতরণ, ব্যানার-ফেস্টুন টানানোসহ প্রচারণা চালানো হয়েছে।

বুধবার নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এবারের মে দিবস উপলক্ষে শ্রমিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে রাজধানীর প্রতিটি এলাকায় প্রচারণা চালানো হয়েছে। তিনি জানান, শিল্পাঞ্চলগুলো থেকে বিপুল সংখ্যক শ্রমিক সমাবেশে অংশ নেবেন।

জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, “এবারের মে দিবস হবে স্মরণীয়। ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ১৯৯১ সালে বেগম খালেদা জিয়া শ্রমিক সমাবেশে বক্তব্য দিয়েছিলেন। এবার ২০২৫ সালে তারেক রহমান সেই ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা করছেন।”

সমাবেশে সভাপতিত্ব করবেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। তিনি জানান, সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং তিনি আশা প্রকাশ করেন, বিপুল সংখ্যক শ্রমিক ও নেতাকর্মীদের অংশগ্রহণে এই সমাবেশ সফল ও ঐতিহাসিক রূপ নেবে। সমাবেশে শ্রমজীবী মানুষের বাস্তব সমস্যার ওপর ভিত্তি করে একটি ঘোষণাপত্র পাঠ করা হবে বলেও জানান তিনি।

এই সমাবেশকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

মে দিবস উপলক্ষে নয়াপল্টনে আজ শ্রমিক দলের সমাবেশ

আপডেট সময় ১২:১৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে আজ বৃহস্পতিবার (১ মে) জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এক বিশাল শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়েছে। দুপুর ২টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে আরও বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষস্থানীয় নেতারা। শ্রমিক দলের পক্ষ থেকে সমাবেশে ১২ দফা দাবি তুলে ধরা হবে।

আরও পড়ুন  ২৮ তারিখের মধ্যে শ্রমিকদের পাওনা না দিলে জেল: শ্রম উপদেষ্টা