ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

কলকাতার বড়বাজারে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ১৪

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৭:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • / 152

ছবি: সংগৃহীত

কলকাতা, পশ্চিমবঙ্গের রাজধানী বড়বাজারের মেছুয়ার ফলপট্টির মদন মোহন বর্মণ স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ আগুন লাগে ওই হোটেলে। অগ্নিকাণ্ডের সময় হোটেলের ৪২টি কক্ষে মোট ৮৮ জন অবস্থান করছিলেন। আগুন লাগার পরপরই চারদিকে ধোঁয়ায় ভরে যায় পুরো ভবনটি। মুহূর্তেই তা যেন গ্যাস চেম্বারে রূপ নেয়।

আরও পড়ুন  শিশুদের কান্নায় ভারী ক্রিভি রিহ, রুশ ক্ষেপণাস্ত্রে নিহত ১৮

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। প্রায় আট ঘণ্টা চেষ্টার পর রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। উদ্ধারকাজে অংশ নেওয়া কর্মীরা জানালার কাঁচ ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং ধাপে ধাপে উদ্ধার কাজ পরিচালনা করেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মৃতদের বেশিরভাগই ধোঁয়ার কারণে শ্বাসরোধে মারা গেছেন। হোটেলের অগ্নিনির্বাপক ব্যবস্থা কতটা কার্যকর ছিল, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

ঘটনার পর কলকাতার মেয়র মনোজ বর্মা জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। তারা ইতোমধ্যেই তদন্ত কার্যক্রম শুরু করেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, আগুন লাগার পর হোটেলের ভিতর থেকে আতঙ্কে ছুটোছুটি শুরু হয়। অনেকেই জানালা দিয়ে বাঁচার চেষ্টা করেন। উদ্ধার হওয়া আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মৃতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন এবং আহতদের সুচিকিৎসার নির্দেশ দিয়েছেন।

কলকাতা পুর কর্তৃপক্ষ ও পুলিশ বিভাগ জানিয়েছে, অগ্নিকাণ্ডে হোটেলটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে শহরের আবাসিক হোটেলগুলোর অগ্নিনির্বাপন ব্যবস্থা পুনঃপরীক্ষার উদ্যোগ নেওয়া হবে।

এ ঘটনায় শহরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিরাপত্তা ও অগ্নি সতর্কতা নিয়ে নতুন করে ভাবনার সৃষ্টি করেছে এই মর্মান্তিক দুর্ঘটনা।

নিউজটি শেয়ার করুন

কলকাতার বড়বাজারে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ১৪

আপডেট সময় ০৯:৪৭:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

কলকাতা, পশ্চিমবঙ্গের রাজধানী বড়বাজারের মেছুয়ার ফলপট্টির মদন মোহন বর্মণ স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ আগুন লাগে ওই হোটেলে। অগ্নিকাণ্ডের সময় হোটেলের ৪২টি কক্ষে মোট ৮৮ জন অবস্থান করছিলেন। আগুন লাগার পরপরই চারদিকে ধোঁয়ায় ভরে যায় পুরো ভবনটি। মুহূর্তেই তা যেন গ্যাস চেম্বারে রূপ নেয়।

আরও পড়ুন  ঢাকার বাতাসে বিপজ্জনক দূষণ: শীর্ষে বিশ্বের তালিকায়