ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ

দিনাজপুরে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় সাবেক এমপিসহ গ্রেপ্তার ৭৫

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • / 144

ছবি সংগৃহীত

দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযানে গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারোয়ার কবীরসহ মোট ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতভর পরিচালিত এই অভিযানকে কেন্দ্র করে বুধবার (১৬ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়।

দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, অপরাধ দমনে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে জেলা পুলিশের ‘অপারেশন ডেভিলহান্ট’ নামক বিশেষ অভিযান চলছে। এই অভিযানের আওতায় মাদক কারবারি, ছিনতাইকারী, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও পলাতক ব্যক্তিদের খুঁজে বের করে গ্রেপ্তার করা হচ্ছে।

আরও পড়ুন  দিনাজপুরে বিনাচাষে সরিষা চাষে সাফল্যের নতুন দিগন্ত

পুলিশ সুপার বলেন, “দিনাজপুর জেলাকে নিরাপদ রাখতে আমরা নিরবচ্ছিন্নভাবে অভিযান চালিয়ে যাচ্ছি। গাইবান্ধা-২ আসনের সাবেক এমপিসহ যারা আত্মগোপনে ছিল, তাদেরও আইনের আওতায় আনা হয়েছে। এই অভিযান আরও জোরদার করা হবে।”

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ৭৫ জনের মধ্যে দিনাজপুর সদর (কোতয়ালী) থানা এলাকা থেকে ১৬ জন, বিরল থানা থেকে ৯ জন, চিরিরবন্দর থেকে ৪ জন, পার্বতীপুরে ৭ জন, বীরগঞ্জে ৯ জন, কাহারোল থেকে ১ জন, বোচাগঞ্জে ২ জন, ফুলবাড়ীতে ৯ জন, বিরামপুরে ৫ জন, নবাবগঞ্জে ৪ জন, হাকিমপুরে ৪ জন এবং ঘোড়াঘাট এলাকা থেকে ৫ জনকে আটক করা হয়েছে।

অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে মাদক ব্যবসায়ী, সাজাপ্রাপ্ত আসামি, ছিনতাইকারী ও দীর্ঘদিন পলাতক থাকা বিভিন্ন মামলার আসামিরা। সংশ্লিষ্ট থানাগুলোতে এসব গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আগেই মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

পুলিশ সুপারের ভাষ্যমতে, “এই অভিযান শুধু গ্রেপ্তারেই সীমাবদ্ধ নয়। আমরা চাই জেলা থেকে অপরাধ নির্মূল হোক, জনগণ যেন শান্তিতে বসবাস করতে পারে।”

এদিকে, বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করা হয়। অভিযান চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

দিনাজপুর জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।

নিউজটি শেয়ার করুন

দিনাজপুরে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় সাবেক এমপিসহ গ্রেপ্তার ৭৫

আপডেট সময় ০৫:২৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫