ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু রাজবাড়ীতে রেলব্রিজে ধাক্কা লেগে ট্রেনের ছাদে থাকা যুবকের মৃত্যু শাহেদ ধাঁচে নতুন ড্রোন: ব্যাপক উৎপাদনে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ‘লুকাস’ সস্তা ড্রোনে বদলে যাচ্ছে যুদ্ধের সমীকরণ: ব্যয়ের অসমতায় চাপে প্রচলিত শক্তি আফগানিস্তানে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে ইরানের বুশেহর পারমাণবিক কমপ্লেক্সের একটি ভবনে ইসরায়েলি বিমান হামলা বিশ্বজুড়ে তিন দিন ঈদ: আজ, কাল ও পরশু কবে কোথায় জানুন

আজ ঢাকা সফরে আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 246

ছবি সংগৃহীত

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি দুই দিনের সফরে সোমবার (৫ মে) ঢাকায় এসেছেন। সফরকালে তিনি বাংলাদেশ সরকারের সঙ্গে অবৈধ অভিবাসন, মানব পাচার রোধ ও নিরাপত্তা খাতে সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে পুলিশের সক্ষমতা বৃদ্ধি, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশিক্ষণসহ পারস্পরিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয় আলোচনায় আসবে।

আরও পড়ুন  সব বাহিনীর প্রধানদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর

সফরের প্রথম দিন বিকেলে বাংলাদেশ ও ইতালির স্বরাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এদিন সন্ধ্যায় ইতালির দূতাবাসের আয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রীর সম্মানে একটি নৈশভোজ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৬ মে) সকালে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মাত্তেও পিয়ান্তেদোসি। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ এবং মধ্যাহ্নভোজে অংশ নেবেন তিনি। বিকেলেই তাঁর ঢাকা ছাড়ার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে অনেক বাংলাদেশি অবৈধ পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশের চেষ্টা করছেন। এ পথে দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন অনেকেই। এ প্রেক্ষাপটে ইতালি বৈধ ও নিয়মতান্ত্রিক অভিবাসনের ওপর জোর দিচ্ছে।

বর্তমানে ইতালিতে কর্মসংস্থানের সুযোগ থাকলেও, অনেক বাংলাদেশি ভিসা প্রক্রিয়ার দীর্ঘসূত্রতায় ভুগছেন। ইতালি জানায়, বিপুলসংখ্যক আবেদনকারীর নথিপত্রে অসঙ্গতি ও ভুয়া তথ্য জমা পড়ায় যাচাই-বাছাইয়ে সময় লাগছে। এই ইস্যু নিয়েও আলোচনায় আসতে পারে বলে আশা করা হচ্ছে।

গত বছর ইতালি সরকার ‘নিরাপদ দেশ’ হিসেবে বাংলাদেশসহ ১৭টি দেশের নাম একটি গেজেটে প্রকাশ করে। ইতালির অভিবাসন আইন অনুযায়ী, এসব দেশের কেউ অবৈধভাবে ইতালিতে প্রবেশ করলে তাদের আর দেশে থাকার অনুমতি দেওয়া হবে না এমনটাই ঘোষণা দিয়েছে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সফর শেষে উভয় দেশের মধ্যে অভিবাসন নীতির উন্নয়ন এবং নিরাপত্তা সহযোগিতায় নতুন দ্বিপক্ষীয় পদক্ষেপের আশাবাদ ব্যক্ত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আজ ঢাকা সফরে আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি

আপডেট সময় ০৯:৪৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি দুই দিনের সফরে সোমবার (৫ মে) ঢাকায় এসেছেন। সফরকালে তিনি বাংলাদেশ সরকারের সঙ্গে অবৈধ অভিবাসন, মানব পাচার রোধ ও নিরাপত্তা খাতে সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে পুলিশের সক্ষমতা বৃদ্ধি, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশিক্ষণসহ পারস্পরিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয় আলোচনায় আসবে।

আরও পড়ুন  বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার,শনাক্ত ১