ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের স্বার্থেই কাজ করব: শপথে ড. খলিলুর রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 47

ছবি সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি হিসেবে দায়িত্ব পালনে সংস্থার স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। দায়িত্ব পালনের ক্ষেত্রে জাতিসংঘের বাইরের কোনো সরকার বা অন্য কোনো পক্ষের নির্দেশনা গ্রহণ করবেন না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি হিসেবে আনুষ্ঠানিক শপথ নেওয়ার সময় এসব কথা বলেন ড. খলিলুর রহমান। শপথ গ্রহণের পরপরই তিনি অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রমে সভাপতিত্ব শুরু করেন।

আরও পড়ুন  স্পিকার না থাকায় এমপিদের শপথ পড়াবেন কে, জেনে নিন

শপথে ড. খলিলুর রহমান বলেন, সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তার ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য তিনি সম্পূর্ণ আনুগত্য, বিচক্ষণতা, বিবেক ও সততার সঙ্গে পালন করবেন। জাতিসংঘের সনদ ও সাধারণ পরিষদের সভাপতির আচরণবিধি অনুসরণ করে কেবল জাতিসংঘের স্বার্থেই তিনি দায়িত্ব পালন করবেন বলে জানান।

দায়িত্ব পালনের ক্ষেত্রে জাতিসংঘের বাইরের কোনো সরকার বা অন্য কোনো পক্ষের কাছ থেকে কোনো ধরনের নির্দেশনা চাইবেন না বা গ্রহণ করবেন না বলেও শপথে স্পষ্ট করেন তিনি।

ড. খলিলুর রহমানের শপথ ও দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশ আবারও নেতৃত্ব পেল। এর আগে ১৯৮৬-৮৭ মেয়াদে সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে প্রথম বাংলাদেশি হিসেবে এই দায়িত্ব পালন করেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী।

এর আগে গত ২ জুন অনুষ্ঠিত নির্বাচনে সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে পরাজিত করে সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান। ওই নির্বাচনে তিনি ৯৯টি সদস্য দেশের সমর্থন পান।

এদিকে আগামী ২২ সেপ্টেম্বর বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

জাতিসংঘের স্বার্থেই কাজ করব: শপথে ড. খলিলুর রহমান

আপডেট সময় ০৭:০১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি হিসেবে দায়িত্ব পালনে সংস্থার স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। দায়িত্ব পালনের ক্ষেত্রে জাতিসংঘের বাইরের কোনো সরকার বা অন্য কোনো পক্ষের নির্দেশনা গ্রহণ করবেন না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি হিসেবে আনুষ্ঠানিক শপথ নেওয়ার সময় এসব কথা বলেন ড. খলিলুর রহমান। শপথ গ্রহণের পরপরই তিনি অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রমে সভাপতিত্ব শুরু করেন।

আরও পড়ুন  জাতিসংঘে পাশ্চাত্যের দ্বিচারিতার সমালোচনা করলেন স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ