ঢাকা ১২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চুক্তি লঙ্ঘনের অভিযোগে ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ‘প্রকৃত চুক্তি’ না মানলে ফের যুদ্ধের হুমকি: ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ২৭ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে মালয়েশীয়ার জাহাজ ইরানকে অস্ত্র দিলেই ৫০ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের বৃহস্পতিবার ৯ এপ্রিল: রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম, একদিনেই বাড়ল বড় ব্যবধানে  যুদ্ধবিরতি: স্বস্তি ও শঙ্কার মধ্য দিয়ে দিন পার করছেন দুবাই প্রবাসী বাংলাদেশিরা নরসিংদীতে স্বর্ণকারদের দ্বন্দ্বে অ্যাসিড নিক্ষেপ, ঝলসে গেল ৩ বন্ধুর শরীর মালয়েশিয়ায় দুই কারখানায় অভিযানে ৭৯ বাংলাদেশি গ্রেপ্তার আজকের নামাজের সময়সূচি: ৯ এপ্রিল ২০২৬

মেহেরপুরে বিএনপি-জামায়াতের তুমুল সংঘর্ষ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 988

ছবি: সংগৃহীত

মেহেরপুরের মুজিবনগরে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার জেরে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় জামায়াতের দুজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারিতে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বিএনপি সমর্থক আশাদুল এবং জামায়াত চার সমর্থক বাইজিদ, আবু ওবাইদা, মাহাফিজুর রহমান রিটন ও আইনাল গাজী। আটক দুই জামায়াত কর্মী হরেন- শহিদুল ও আশরাফ হোসেন।

আরও পড়ুন  নির্বাচন সামনে রেখে বিএনপির শুদ্ধি অভিযান, বহিষ্কার ৫৯ বিদ্রোহী

পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে ভোট কেন্দ্রের ১০০ গজ দূরে বিএনপি এবং জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় দুপক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মুজিবনগর থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, সকালে জয়পুর গ্রামে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগে সংঘর্ষ শুরু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ সময় ঘটনাস্থল থেকে জামায়াত সমর্থক দুই কর্মীকে আটক করে থানায় নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে নির্বিঘ্নে ভোটগ্রহণ চলছে।

নিউজটি শেয়ার করুন

মেহেরপুরে বিএনপি-জামায়াতের তুমুল সংঘর্ষ

আপডেট সময় ০১:১০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

মেহেরপুরের মুজিবনগরে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার জেরে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় জামায়াতের দুজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারিতে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বিএনপি সমর্থক আশাদুল এবং জামায়াত চার সমর্থক বাইজিদ, আবু ওবাইদা, মাহাফিজুর রহমান রিটন ও আইনাল গাজী। আটক দুই জামায়াত কর্মী হরেন- শহিদুল ও আশরাফ হোসেন।

আরও পড়ুন  ঝিনাইদহে রাজনৈতিক উত্তেজনা: সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু, এলাকায় বাড়তি নিরাপত্তা