ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সংসদ থেকে বিরোধী দলের আবারও ওয়াকআউট: ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বড় নিয়োগ, আবেদন শেষ ১০ এপ্রিল পুলিশে ২৭০৩ কনস্টেবল নিয়োগ: জেলাভিত্তিক তালিকা প্রকাশ ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩ হাজারের বেশি পাম্পে তেল নেওয়া নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে আহত ৩ সেনা কর্মকর্তা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: দেশবাসীকে সেনাবাহিনীর সতর্কবার্তা হরমুজ প্রণালিতে ইরানের নতুন রুট ঘোষণা; অমান্য করলেই ধ্বংসের হুঁশিয়ারি চোখের নিচের কালো দাগ: নিছক দাগ নাকি বড় কোনো রোগের সংকেত সেন্ট লুসিয়া প্রকৃতি, পাহাড় আর সমুদ্রের মোহনীয় দ্বীপ গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ল ট্রাক

যুব বিশ্বকাপ সেমিফাইনালে আফগানিস্তানের বিদায়, ফয়সালের ঐতিহাসিক সেঞ্চুরি কীর্তি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 584

ছবি: খবরের কথা

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে আফগানিস্তান ৩১০ রানের বিশাল স্কোর গড়লেও ভারতের কাছে বড় ব্যবধানে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। এতে সেমিফাইনালেই শেষ হয়েছে তাদের অভিযান। খেলায় আফগান তরুণ ফয়সাল শিনোজাদা যুব ওয়ানডের সর্বাধিক সেঞ্চুরির কীর্তি গড়েন। এতদিন এই রেকর্ড একাই ধরে রেখেছিলেন পাকিস্তানের যুব দলের অধিনায়ক সামি আসলাম।

ফয়সাল শিনোজাদা এবং সামি আসলাম উভয়েই যুব ওয়ানডে ক্রিকেটে ৬টি করে সেঞ্চুরি করেছেন। তবে এই মাইলফলক অর্জনে আফগান ব্যাটার অনেক দ্রুতগতিতে পৌঁছেছেন। ফয়সাল তার ষষ্ঠ সেঞ্চুরি করেন ২২তম ম্যাচে, যেখানে সামির লেগেছে ৪০টি খেলা। এছাড়া ভারতের উন্মুক্ত চাঁদ এবং বাংলাদেশের তাওহীদ হৃদয়ের নামে ৫টি করে সেঞ্চুরির কীর্তি রয়েছে।

আরও পড়ুন  রূপকথার রাতে রিয়ালকে উড়িয়ে সেমিতে এক পা আর্সেনালের

গত বুধবার ভারতের বিপক্ষে ফয়সাল শিনোজাদা ৯৩ বল খেলে ১৫টি চারের সহায়তায় ১১০ রান সংগ্রহ করেন। উজাইরউল্লাহ নিয়াজাইয়ের সাথে তার ১৪৮ রানের অংশীদারিত্ব আফগানিস্তানকে শক্তিশালী স্কোরের দিকে এগিয়ে নেয়। উজাইরউল্লাহ ৮৬ বলে ১২টি চার এবং ২টি ছক্কায় অপরাজিত ১০১ রান করেন। এতে ভর করে আফগান যুবারা ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩১০ রান তোলে।

লক্ষ্যমাত্রা তাড়ায় ভারতকে খুব একটা চাপে পড়তে হয়নি। প্রথম তিন ব্যাটারই অর্ধশতকের বেশি রান করে জয়ের ভিত্তি স্থাপন করেন, যার মধ্যে ওপেনার অ্যারন জর্জ সেঞ্চুরি হাঁকান। ডানহাতি এই ব্যাটার ১০৪ বলে ১৫ চার এবং ২ ছক্কায় ১১৫ রান করেন। এছাড়া বৈভব সূর্যবংশী ৩৩ বলে ৯ চার এবং ৪ ছক্কায় ৬৮ রান এবং অধিনায়ক আয়ুশ মহাত্রে ৫৯ বলে ৫ চার এবং ৪ ছক্কায় ৬২ রান যোগ করেন। ফলে মাত্র ৪১.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ভারত।

এই জয়ে টানা ষষ্ঠবার এবং সামগ্রিকভাবে দশমবার যুব বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। শিরোপা ফিরিয়ে আনার লক্ষ্যে আগামী শুক্রবার ফাইনালে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড।

নিউজটি শেয়ার করুন

যুব বিশ্বকাপ সেমিফাইনালে আফগানিস্তানের বিদায়, ফয়সালের ঐতিহাসিক সেঞ্চুরি কীর্তি

আপডেট সময় ০৯:৩৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে আফগানিস্তান ৩১০ রানের বিশাল স্কোর গড়লেও ভারতের কাছে বড় ব্যবধানে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। এতে সেমিফাইনালেই শেষ হয়েছে তাদের অভিযান। খেলায় আফগান তরুণ ফয়সাল শিনোজাদা যুব ওয়ানডের সর্বাধিক সেঞ্চুরির কীর্তি গড়েন। এতদিন এই রেকর্ড একাই ধরে রেখেছিলেন পাকিস্তানের যুব দলের অধিনায়ক সামি আসলাম।

ফয়সাল শিনোজাদা এবং সামি আসলাম উভয়েই যুব ওয়ানডে ক্রিকেটে ৬টি করে সেঞ্চুরি করেছেন। তবে এই মাইলফলক অর্জনে আফগান ব্যাটার অনেক দ্রুতগতিতে পৌঁছেছেন। ফয়সাল তার ষষ্ঠ সেঞ্চুরি করেন ২২তম ম্যাচে, যেখানে সামির লেগেছে ৪০টি খেলা। এছাড়া ভারতের উন্মুক্ত চাঁদ এবং বাংলাদেশের তাওহীদ হৃদয়ের নামে ৫টি করে সেঞ্চুরির কীর্তি রয়েছে।

আরও পড়ুন  গোলের বন্যায় রোমাঞ্চ: কোপা দেল রে'র সেমিফাইনালের প্রথম লেগে বার্সা-অ্যাতলেটিকোর ৪-৪ গোলের উত্তেজনাপূর্ণ ড্র