ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ২৬ দিনে প্রাণ হারাল ১৬৬ শিশু ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিসে বাংলাদেশের স্বর্ণজয় সংসদ থেকে বিরোধী দলের আবারও ওয়াকআউট: ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বড় নিয়োগ, আবেদন শেষ ১০ এপ্রিল পুলিশে ২৭০৩ কনস্টেবল নিয়োগ: জেলাভিত্তিক তালিকা প্রকাশ ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩ হাজারের বেশি পাম্পে তেল নেওয়া নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে আহত ৩ সেনা কর্মকর্তা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: দেশবাসীকে সেনাবাহিনীর সতর্কবার্তা হরমুজ প্রণালিতে ইরানের নতুন রুট ঘোষণা; অমান্য করলেই ধ্বংসের হুঁশিয়ারি

সীমান্তের কাছে বিধ্বস্ত কলম্বিয়ার বিমান, ক্রুসহ নিহত ১৫

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৯:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • / 506

ছবি সংগৃহীত

কলম্বিয়ার উত্তরাঞ্চলে ভেনেজুয়েলা সীমান্তের কাছে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ক্রুসহ ১৫ জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সাতেনা বুধবার এ তথ্য নিশ্চিত করেছে।

সাতেনা জানায়, বিধ্বস্ত বিমানটি ছিল একটি বিচক্রাফ্ট ১৯০০ মডেলের টুইন-প্রপেলার বিমান। ফ্লাইট নম্বর এনএসই ৮৮৪৯ কলম্বিয়ার কুকুতা শহর থেকে উড্ডয়ন করে ওকানিয়া শহরের উদ্দেশে যাত্রা করেছিল। বিমানে ১৩ জন যাত্রী ও দুইজন ক্রু ছিলেন।

আরও পড়ুন  ১০ জন নিয়ে আলমাদার গোলে কলম্বিয়ার বিপক্ষে ড্র করল মেসির আর্জেন্টিনা

স্থানীয় সময় দুপুর ১২টা ৫ মিনিটে অবতরণের কথা থাকলেও নির্ধারিত সময়ের ১১ মিনিট আগে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ভেনেজুয়েলা সীমান্তসংলগ্ন একটি পাহাড়ি ও দুর্গম এলাকায় বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়।
সরকারি যাত্রী তালিকা অনুযায়ী নিহতদের মধ্যে আইনপ্রণেতা ডায়োজেনেস কুইন্তেরো আমায়া এবং আসন্ন কংগ্রেস নির্বাচনের প্রার্থী কার্লোস সালসেদো রয়েছেন।

দুর্ঘটনার পরপরই উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু করা হয়। যাত্রীদের স্বজনদের তথ্য দিতে একটি হটলাইন চালু করা হয়েছে। উদ্ধারকাজে কলম্বিয়ার সশস্ত্র বাহিনী সহায়তা করছে।

উল্লেখ্য, কুকুতা অঞ্চলটি পাহাড়ি ও আবহাওয়াগতভাবে ঝুঁকিপূর্ণ। এলাকাটির কিছু অংশ ন্যাশনাল লিবারেশন আর্মির নিয়ন্ত্রণে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

সীমান্তের কাছে বিধ্বস্ত কলম্বিয়ার বিমান, ক্রুসহ নিহত ১৫

আপডেট সময় ১১:৪৯:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

কলম্বিয়ার উত্তরাঞ্চলে ভেনেজুয়েলা সীমান্তের কাছে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ক্রুসহ ১৫ জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সাতেনা বুধবার এ তথ্য নিশ্চিত করেছে।

সাতেনা জানায়, বিধ্বস্ত বিমানটি ছিল একটি বিচক্রাফ্ট ১৯০০ মডেলের টুইন-প্রপেলার বিমান। ফ্লাইট নম্বর এনএসই ৮৮৪৯ কলম্বিয়ার কুকুতা শহর থেকে উড্ডয়ন করে ওকানিয়া শহরের উদ্দেশে যাত্রা করেছিল। বিমানে ১৩ জন যাত্রী ও দুইজন ক্রু ছিলেন।

আরও পড়ুন  ব্রাজিলে রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত বিমান, পাইলট নিহত