ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ২৬ দিনে প্রাণ হারাল ১৬৬ শিশু ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিসে বাংলাদেশের স্বর্ণজয় সংসদ থেকে বিরোধী দলের আবারও ওয়াকআউট: ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বড় নিয়োগ, আবেদন শেষ ১০ এপ্রিল পুলিশে ২৭০৩ কনস্টেবল নিয়োগ: জেলাভিত্তিক তালিকা প্রকাশ ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩ হাজারের বেশি পাম্পে তেল নেওয়া নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে আহত ৩ সেনা কর্মকর্তা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: দেশবাসীকে সেনাবাহিনীর সতর্কবার্তা হরমুজ প্রণালিতে ইরানের নতুন রুট ঘোষণা; অমান্য করলেই ধ্বংসের হুঁশিয়ারি

ফের মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে বাংলাদেশী ২ কিশোর আহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / 522

ছবি: সংগৃহীত

মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরতে গিয়ে দুই কিশোর জেলে আহত হয়েছে। স্থানীয় জেলেদের দাবি, আরাকান আর্মির সদস্যদের গুলিতে তারা বিদ্ধ হয়।

আরও পড়ুন  মিয়ানমারে জান্তার তাণ্ডব: বিমান হামলায় ১৫ জনের প্রাণহানি

মঙ্গলবার (দুপুরে) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী সীমান্তসংলগ্ন নাফ নদীতে এ ঘটনা ঘটে।

আহত দুজন হলেন হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকার শেখ কামালের ছেলে মো. সোহেল (১৬) এবং একই এলাকার মো. ইউনুসের ছেলে মো. ওবাইদুল্লাহ (১৭)। তাদের দুজনকে উদ্ধার করে উখিয়ার এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় জেলে ইমান হোসেন জানান, দুপুরের দিকে নৌকায় করে কয়েকজন জেলে নাফ নদীতে মাছ ধরছিলেন। এ সময় মিয়ানমার সীমান্তের দিক থেকে আরাকান আর্মির সদস্যরা হঠাৎ জেলেদের লক্ষ্য করে ১০ থেকে ১৫ রাউন্ড গুলি ছোড়ে। এতে সোহেল ও ওবাইদুল্লাহ গুলিবিদ্ধ হন।

ঘটনার পর আশপাশের জেলেরা দ্রুত এগিয়ে এসে আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র বলেন, নাফ নদীতে দুই কিশোর জেলে গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগেও একই সীমান্ত এলাকায় সহিংসতার ঘটনা ঘটেছে। গত ১২ জানুয়ারি হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্তে আরাকান আর্মির ছোড়া গুলিতে সুমাইয়া হুজাইফা (১১) নামের এক শিশু আহত হয়।

বর্তমানে সে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনার পরদিন, ১৩ জানুয়ারি একই সীমান্ত এলাকায় বাংলাদেশ অভ্যন্তরে একটি মাইন বিস্ফোরণে আবু হানিফ (২৬) নামের এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

ফের মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে বাংলাদেশী ২ কিশোর আহত

আপডেট সময় ০৯:৫০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরতে গিয়ে দুই কিশোর জেলে আহত হয়েছে। স্থানীয় জেলেদের দাবি, আরাকান আর্মির সদস্যদের গুলিতে তারা বিদ্ধ হয়।

আরও পড়ুন  মিয়ানমারে মানবিক সহায়তা: বাংলাদেশের সহানুভূতির প্রদর্শন