ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ২৬ দিনে প্রাণ হারাল ১৬৬ শিশু ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিসে বাংলাদেশের স্বর্ণজয় সংসদ থেকে বিরোধী দলের আবারও ওয়াকআউট: ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বড় নিয়োগ, আবেদন শেষ ১০ এপ্রিল পুলিশে ২৭০৩ কনস্টেবল নিয়োগ: জেলাভিত্তিক তালিকা প্রকাশ ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩ হাজারের বেশি পাম্পে তেল নেওয়া নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে আহত ৩ সেনা কর্মকর্তা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: দেশবাসীকে সেনাবাহিনীর সতর্কবার্তা হরমুজ প্রণালিতে ইরানের নতুন রুট ঘোষণা; অমান্য করলেই ধ্বংসের হুঁশিয়ারি

ডা. জুবাইদার মতো আমিও আপনাদের সন্তান: তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • / 446

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ডা. জুবাইদা যেমন আপনাদের সন্তান, আমিও আপনাদের সন্তান। ১২ তারিখে এই এলাকা থেকে ধানের শীষ বিজয়ী করতে হবে – এই জবান আপনাদের কাছ থেকে নিয়ে গেলাম।

বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুরে তাঁর শ্বশুরবাড়িতে নির্বাচনী গণসংযোগ ও প্রচারণার আনুষ্ঠানিক সূচনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এর আগে তারেক রহমান হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এরপর হাজারো নেতাকর্মী ও স্থানীয় মানুষের উপস্থিতিতে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

আরও পড়ুন  আজ কারামুক্ত হতে পারেন লুৎফুজ্জামান বাবর 

বক্তব্যের শুরুতে তিনি স্থানীয় মুরব্বি ও এলাকাবাসীর দোয়া কামনা করে বলেন, জনগণের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যেই বিএনপির রাজনীতি। ধানের শীষ বিজয়ী হলে সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের সহায়তায় কৃষক কার্ড চালু করা হবে।

প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, দেশের প্রতিটি জেলায় উন্নত প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে, যাতে যুবসমাজ দক্ষতা অর্জন করে বিদেশে ভালো চাকরি পায়। এতে প্রবাসী আয় বাড়বে এবং দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।
কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সূচিত ঐতিহাসিক খাল খনন কর্মসূচি পুনরায় চালুর ঘোষণাও দেন তিনি। তারেক রহমান বলেন, এই কর্মসূচি কৃষি অর্থনীতিতে বড় পরিবর্তন আনবে।

দীর্ঘ সময়ের রাজনৈতিক বাস্তবতার কথা উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান বলেন, গত ১৬ বছর ধরে মানুষ বাক্‌স্বাধীনতা ও ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। আমরা সেই অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিতে চাই। এই নির্বাচন মানুষের হাতে ক্ষমতার চাবিকাঠি তুলে দেওয়ার নির্বাচন।

নিউজটি শেয়ার করুন

ডা. জুবাইদার মতো আমিও আপনাদের সন্তান: তারেক রহমান

আপডেট সময় ১০:৪৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ডা. জুবাইদা যেমন আপনাদের সন্তান, আমিও আপনাদের সন্তান। ১২ তারিখে এই এলাকা থেকে ধানের শীষ বিজয়ী করতে হবে – এই জবান আপনাদের কাছ থেকে নিয়ে গেলাম।

বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুরে তাঁর শ্বশুরবাড়িতে নির্বাচনী গণসংযোগ ও প্রচারণার আনুষ্ঠানিক সূচনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এর আগে তারেক রহমান হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এরপর হাজারো নেতাকর্মী ও স্থানীয় মানুষের উপস্থিতিতে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

আরও পড়ুন  দেশ নির্বাচনের জন্য প্রস্তুত : প্রধান উপদেষ্টা