ঢাকা ১০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ২৬ দিনে প্রাণ হারাল ১৬৬ শিশু ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিসে বাংলাদেশের স্বর্ণজয় সংসদ থেকে বিরোধী দলের আবারও ওয়াকআউট: ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বড় নিয়োগ, আবেদন শেষ ১০ এপ্রিল পুলিশে ২৭০৩ কনস্টেবল নিয়োগ: জেলাভিত্তিক তালিকা প্রকাশ ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩ হাজারের বেশি পাম্পে তেল নেওয়া নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে আহত ৩ সেনা কর্মকর্তা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: দেশবাসীকে সেনাবাহিনীর সতর্কবার্তা হরমুজ প্রণালিতে ইরানের নতুন রুট ঘোষণা; অমান্য করলেই ধ্বংসের হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে অস্ত্রোপচার করালেন নেইমার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • / 433

ছবি; সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের আর মাত্র ছয় মাস বাকি। এমন গুরুত্বপূর্ণ সময়ে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার অস্ত্রোপচারের মধ্য দিয়ে গেছেন। তার বাঁ হাঁটুর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছে ক্লাব সান্তোস। অস্ত্রোপচারের মাধ্যমে হাঁটুর ক্ষতিগ্রস্ত মেনিস্কাস মেরামত করা হয়েছে।

৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের জন্য চলতি মৌসুমটা ছিল বেশ চ্যালেঞ্জিং। ইনজুরি নিয়েই তাকে খেলতে হয়েছে একাধিক ম্যাচ। দলের অবনমন এড়াতে গুরুত্বপূর্ণ সময়ে মাঠে নামেন তিনি এবং ব্রাজিলের শীর্ষ লিগে সান্তোসকে টিকিয়ে রাখতে তার অবদান ছিল উল্লেখযোগ্য।

আরও পড়ুন  কবে অবসর নেবেন জানালেন নেইমার

ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমারের তত্ত্বাবধানে আর্থ্রোস্কোপিক পদ্ধতিতে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। এর আগেও নেইমারের পায়ের হাড় ভাঙা এবং ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে পাওয়া এসিএল চোটের অস্ত্রোপচার করেছিলেন একই চিকিৎসক।

চিকিৎসকরা জানিয়েছেন, নেইমারের সম্পূর্ণ সেরে উঠতে প্রায় এক মাস সময় লাগতে পারে। চলতি বছরের শেষেই সান্তোসের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এবং নতুন চুক্তি নিয়ে ক্লাবের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।

বার্সেলোনা ও প্যারিস সেইন্ট জার্মেইঁর সাবেক এই তারকা দুই বছরেরও বেশি সময় ধরে ব্রাজিল জাতীয় দলের হয়ে মাঠে নামেননি। তবে ২০২৬ বিশ্বকাপে কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনায় নিজেকে জায়গা করে নিতে পুরোপুরি সুস্থ হয়ে ফেরার লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন নেইমার।

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপের আগে অস্ত্রোপচার করালেন নেইমার

আপডেট সময় ১১:৪৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

২০২৬ বিশ্বকাপের আর মাত্র ছয় মাস বাকি। এমন গুরুত্বপূর্ণ সময়ে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার অস্ত্রোপচারের মধ্য দিয়ে গেছেন। তার বাঁ হাঁটুর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছে ক্লাব সান্তোস। অস্ত্রোপচারের মাধ্যমে হাঁটুর ক্ষতিগ্রস্ত মেনিস্কাস মেরামত করা হয়েছে।

৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের জন্য চলতি মৌসুমটা ছিল বেশ চ্যালেঞ্জিং। ইনজুরি নিয়েই তাকে খেলতে হয়েছে একাধিক ম্যাচ। দলের অবনমন এড়াতে গুরুত্বপূর্ণ সময়ে মাঠে নামেন তিনি এবং ব্রাজিলের শীর্ষ লিগে সান্তোসকে টিকিয়ে রাখতে তার অবদান ছিল উল্লেখযোগ্য।

আরও পড়ুন  বিশ্বকাপেই বদলে যাবে যুক্তরাষ্ট্রের অর্থনীতির চিত্র, অর্থনীতিতে যোগ হবে ৪১ বিলিয়ন ডলার