ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী

বিশ্বকাপেই বদলে যাবে যুক্তরাষ্ট্রের অর্থনীতির চিত্র, অর্থনীতিতে যোগ হবে ৪১ বিলিয়ন ডলার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৩:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / 498

ছবি সংগৃহীত

আগামী বছরের ফিফা বিশ্বকাপ ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্রে বইছে অর্থনৈতিক সম্ভাবনার জোয়ার। মেক্সিকো ও কানাডাকে সঙ্গে নিয়ে আয়োজিত এই আসর থেকে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে যোগ হতে পারে প্রায় ৪১ বিলিয়ন ডলার এমনটাই জানাচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থার সাম্প্রতিক এক প্রতিবেদন।

ফুটবল নিয়ে যুক্তরাষ্ট্রে তেমন উন্মাদনা না থাকলেও, বিশাল অঙ্কের অর্থনৈতিক লাভ এনে দিচ্ছে এই জনপ্রিয় খেলা। বিশ্বকাপ উপলক্ষে প্রায় ৬.৫ মিলিয়ন দর্শনার্থীর আগমন ঘটবে যুক্তরাষ্ট্রে, যা পর্যটন, আবাসন, পরিবহনসহ বিভিন্ন খাতে বিশাল বিনিয়োগ ও ব্যয়ের সুযোগ সৃষ্টি করবে।

আরও পড়ুন  ‎ইংল্যান্ড ম্যাচে জোড়া গোল, বিশ্বকাপের শীর্ষ গোলদাতার আসনে এমবাপ্পে

শুধু অর্থনৈতিক দিক থেকেই নয়, সামাজিকভাবেও বড় ধরনের পরিবর্তন আনবে এই বিশ্ব আসর। প্রতিবেদন বলছে, বিশ্বকাপের মাধ্যমে প্রায় ৮.২ বিলিয়ন ডলারের সোশ্যাল বেনিফিট আশা করছে যুক্তরাষ্ট্র। কর্মসংস্থানের দিক থেকেও ইতিবাচক প্রভাব পড়বে সব মিলিয়ে প্রায় ৮ লাখ ২৪ হাজার লোকের চাকরির সুযোগ তৈরি হবে, যার মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই হবে ১ লাখ ৮৫ হাজার ফুলটাইম চাকরি। যার আর্থিক আউটপুট হবে প্রায় সাড়ে ৩০ বিলিয়ন ডলার এবং জিডিপিতে প্রভাব ফেলবে ১৭.২ বিলিয়ন ডলার।

এর আগে, চলতি বছরের জুনে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা ক্লাব বিশ্বকাপও যুক্তরাষ্ট্রের জন্য বিশাল প্রস্তুতির মঞ্চ হয়ে উঠেছে। প্রথমবারের মতো ৩২ দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট আয়োজিত হবে যুক্তরাষ্ট্রের ১১টি শহরে। এই আয়োজন থেকেই প্রায় ১০ বিলিয়ন ডলারের অর্থনৈতিক লাভের আশা করা হচ্ছে।

বিশ্ব বাণিজ্য সংস্থার হিসাব অনুযায়ী, ক্লাব বিশ্বকাপ গ্লোবাল জিডিপিতে অবদান রাখবে প্রায় ২১.১ বিলিয়ন ডলার। পাশাপাশি ১ লাখ ৫ হাজার মানুষের নতুন কর্মসংস্থান এবং ৩.৩৬ বিলিয়ন ডলারের সামাজিক সুফলের সম্ভাবনাও উঠে এসেছে তাদের গবেষণায়।

সার্বিকভাবে বললে, ক্রীড়া এখন আর শুধুই বিনোদনের খাত নয় বিশ্বকাপের মতো বড় আসর একটি দেশের অর্থনীতিকেই বদলে দিতে পারে, যুক্তরাষ্ট্র তার বড় উদাহরণ হতে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপেই বদলে যাবে যুক্তরাষ্ট্রের অর্থনীতির চিত্র, অর্থনীতিতে যোগ হবে ৪১ বিলিয়ন ডলার

আপডেট সময় ১১:৪৩:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

আগামী বছরের ফিফা বিশ্বকাপ ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্রে বইছে অর্থনৈতিক সম্ভাবনার জোয়ার। মেক্সিকো ও কানাডাকে সঙ্গে নিয়ে আয়োজিত এই আসর থেকে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে যোগ হতে পারে প্রায় ৪১ বিলিয়ন ডলার এমনটাই জানাচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থার সাম্প্রতিক এক প্রতিবেদন।

ফুটবল নিয়ে যুক্তরাষ্ট্রে তেমন উন্মাদনা না থাকলেও, বিশাল অঙ্কের অর্থনৈতিক লাভ এনে দিচ্ছে এই জনপ্রিয় খেলা। বিশ্বকাপ উপলক্ষে প্রায় ৬.৫ মিলিয়ন দর্শনার্থীর আগমন ঘটবে যুক্তরাষ্ট্রে, যা পর্যটন, আবাসন, পরিবহনসহ বিভিন্ন খাতে বিশাল বিনিয়োগ ও ব্যয়ের সুযোগ সৃষ্টি করবে।

আরও পড়ুন  ডোনাল্ড ট্রাম্প ২৫ শতাংশ শুল্ক আরোপ এক মাসের জন্য স্থগিত করেছেন