ঢাকা ০৪:২১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

ডারউইনে ইতিহাস, ওয়াসিম আকরামদের পাশে হাসান মাহমুদ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৪:১৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / 70

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে দুর্দান্ত বোলিং করে ওয়াসিম আকরামদের পাশে জায়গা করে নিয়েছেন হাসান মাহমুদ। ডারউইনে স্বাগতিকদের ৯ উইকেটে হারানোর ম্যাচে নিজের প্রথম অস্ট্রেলিয়া টেস্টেই ৯ উইকেট শিকার করেছেন বাংলাদেশের এই পেসার।

২৬ বছর বয়সী হাসান মাহমুদের এই পারফরম্যান্স তাকে অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেক বা প্রথম টেস্টে সফরকারী বোলারদের সেরা বোলিং ফিগারের তালিকায় তৃতীয় স্থানে নিয়ে গেছে। তার ওপরে রয়েছেন সাবেক ইংলিশ পেসার মরিস টেট ও পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।

১৯২৪ সালে অস্ট্রেলিয়ার মাটিতে নিজের প্রথম টেস্টে ১১ উইকেট নিয়েছিলেন মরিস টেট। এরপর ১৯৯০ সালে একই কীর্তি গড়েন ওয়াসিম আকরাম। অস্ট্রেলিয়ায় নিজের প্রথম টেস্টে ১১ উইকেট নিয়ে দুজনই তালিকার শীর্ষে রয়েছেন। এবার হাসান মাহমুদ ৯ উইকেট নিয়ে তাদের পরেই অবস্থান করছেন।

আরও পড়ুন  আজ পবিত্র শবে মেরাজ, ইসলামের ইতিহাসে মহিমান্বিত ও তাৎপর্যপূর্ণ এক রাত

ডারউইন টেস্টের প্রথম ইনিংসে হাসানের ৬ উইকেটের দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে থামিয়ে দেয় বাংলাদেশ। এতে ম্যাচের শুরুতেই স্বাগতিকদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে টাইগাররা।

জবাবে ব্যাট হাতে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করেন তানজিদ হাসান। তার ১০১ রানের ইনিংস বাংলাদেশকে বড় লিড এনে দেয়। পরে দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে চাপ তৈরি করেন বাংলাদেশের বোলাররা।

দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজ ৫ উইকেট শিকার করেন। তার সঙ্গে হাসান মাহমুদের ধারালো বোলিংয়ে দ্রুত গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ব্যাটিং। শেষ পর্যন্ত সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

ডারউইনে ইতিহাস, ওয়াসিম আকরামদের পাশে হাসান মাহমুদ

আপডেট সময় ০৭:৪৪:১৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে দুর্দান্ত বোলিং করে ওয়াসিম আকরামদের পাশে জায়গা করে নিয়েছেন হাসান মাহমুদ। ডারউইনে স্বাগতিকদের ৯ উইকেটে হারানোর ম্যাচে নিজের প্রথম অস্ট্রেলিয়া টেস্টেই ৯ উইকেট শিকার করেছেন বাংলাদেশের এই পেসার।

২৬ বছর বয়সী হাসান মাহমুদের এই পারফরম্যান্স তাকে অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেক বা প্রথম টেস্টে সফরকারী বোলারদের সেরা বোলিং ফিগারের তালিকায় তৃতীয় স্থানে নিয়ে গেছে। তার ওপরে রয়েছেন সাবেক ইংলিশ পেসার মরিস টেট ও পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।

১৯২৪ সালে অস্ট্রেলিয়ার মাটিতে নিজের প্রথম টেস্টে ১১ উইকেট নিয়েছিলেন মরিস টেট। এরপর ১৯৯০ সালে একই কীর্তি গড়েন ওয়াসিম আকরাম। অস্ট্রেলিয়ায় নিজের প্রথম টেস্টে ১১ উইকেট নিয়ে দুজনই তালিকার শীর্ষে রয়েছেন। এবার হাসান মাহমুদ ৯ উইকেট নিয়ে তাদের পরেই অবস্থান করছেন।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের চাঞ্চল্যকর তিনটি হত্যাকাণ্ডের নথি প্রকাশের নির্দেশ দিলেন ডোনাল্ড ট্রাম্প