ঢাকা ০৫:০১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

সম্মান বাঁচানোর ম্যাচে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / 16

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি স্বাগতিকদের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই।

সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে আগেই ট্রফির দৌড় থেকে ছিটকে গেছে বাংলাদেশ। তাই শেষ ম্যাচে জয় তুলে নিয়ে অন্তত ব্যবধান কমানোর লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে তাওহীদ হৃদয়ের দল।

এই ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার, আব্দুল গাফফার সাকলাইন ও মুস্তাফিজুর রহমান। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান, শরীফুল ইসলাম এবং তাসকিন আহমেদ। চলতি সিরিজে এটাই তাসকিনের প্রথম ম্যাচ।

আরও পড়ুন  ব্যাটিং ব্যর্থতায় নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশের স্বপ্ন ভেঙে গেল টাইগারদের

উইকেটরক্ষকের দায়িত্ব পালন করছেন পারভেজ হোসেন ইমন। ব্যাটিং বিভাগে সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, ইমন, হৃদয় ও শামীম হোসেনের ওপর বড় দায়িত্ব থাকবে। অন্যদিকে বোলিং আক্রমণে রয়েছেন তাসকিন, নাহিদ রানা, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ ও রিশাদ হোসেন।

অস্ট্রেলিয়া অবশ্য সিরিজ নিশ্চিত করায় কোনো পরিবর্তন আনেনি। আগের ম্যাচের জয়ী একাদশ নিয়েই মাঠে নেমেছে সফরকারীরা।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, নাহিদ রানা, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

অস্ট্রেলিয়া একাদশ: মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিস, কুপার কনোলি, টিম ডেভিড, ম্যাট রেনশ, নিখিল চৌধুরী, জোয়েল ডেভিস, অ্যারন হার্ডি, নাথান এলিস, স্পেনসার জনসন ও অ্যাডাম জাম্পা।

নিউজটি শেয়ার করুন

সম্মান বাঁচানোর ম্যাচে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

আপডেট সময় ০৩:১৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি স্বাগতিকদের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই।

সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে আগেই ট্রফির দৌড় থেকে ছিটকে গেছে বাংলাদেশ। তাই শেষ ম্যাচে জয় তুলে নিয়ে অন্তত ব্যবধান কমানোর লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে তাওহীদ হৃদয়ের দল।

এই ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার, আব্দুল গাফফার সাকলাইন ও মুস্তাফিজুর রহমান। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান, শরীফুল ইসলাম এবং তাসকিন আহমেদ। চলতি সিরিজে এটাই তাসকিনের প্রথম ম্যাচ।

আরও পড়ুন  টি-২০ সিরিজ হাতছাড়া: লাহোরে আবারো ব্যাটিং ব্যর্থ বাংলাদেশ