ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

“কলকাতার তারকা: সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড”

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • / 193

রঞ্জি ট্রফির ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড গড়লেন শেল্ডন জ্যাকসন। সৌরাষ্ট্রের এই ক্রিকেটার আসামের বিপক্ষে এমন কীর্তি গড়েছেন। নিজের শততম রঞ্জি ম্যাচ খেলতে নেমে এই রেকর্ড গড়লেন কলকাতা নাইট রাইডার্সের সাবেক এই ক্রিকেটার।

তিনি ছাড়িয়ে গেছেন নামান ওঝাকে। রঞ্জি ট্রফিতে ১৪৩টি ছক্কা মেরেছেন ওঝা। এবার তাকে টপকে গেলেন জ্যাকসন। রঞ্জিতে তার ৬ হাজারের বেশি রান আছে। সৌরাষ্ট্রের হয়ে সবচেয়ে বেশি রান করার তালিকায় তৃতীয় স্থানে আছেন জ্যাকসন। চেতেশ্বর পূজারা এবং শীতাংশু কোটাকের পরেই আছেন তিনি।
জ্যাকসনের রেকর্ড গড়া ছক্কাটি আসে রাহুল সিংয়ের ওভারে। চার নম্বরে ব্যাট করতে নেমে ছক্কা মারেন তিনি। এই ম্যাচে জ্যাকসনের সেটাই ছিল প্রথম ছয়। রঞ্জিতে ১০০ এর বেশি ছক্কা মারার তালিকায় ওঝা এবং জ্যাকসন ছাড়াও আছেন মানিশ পান্ডে, পরশ ডোগরা, সৌরভ তিওয়ারি এবং ইউসুফ পাঠান।

আরও পড়ুন  পাকিস্তান সফরে ঘুরে দাঁড়ানোর মিশনে আজ মাঠে নামছে টাইগাররা

একই আসরে অন্য ম্যাচে মুম্বাইয়ের হয়ে হ্যাটট্রিক করেছেন শার্দুল ঠাকুর। তিনি গত ম্যাচে ব্যাট হাতে সেঞ্চুরি করেছিলেন। আর এবার মেঘালয়ের বিপক্ষে বল হাতে করেছেন হ্যাটট্রিক। এদিন তার পেসে পুড়ে ২ রান তুলতেই সাজঘরে ফিরেছে প্রতিপক্ষের ৬ ব্যাটার। যা প্রথম শ্রেণির ১৫২ বছরের ইতিহাসে প্রথমবার হয়েছে।

ইনিংসের প্রথম ওভারেই মেঘালয়ের ব্যাটার নিশান্তা চক্রবর্তীকে সাজঘরে ফেরান শার্দুল। এরপর তৃতীয় ওভারে এসে তুলে নেন হ্যাটট্রিক। তৃতীয় ওভারের শেষ তিন বলে সাজঘরে ফেরান বালচান্দার অনিরুধ, সুমিত কুমার ও জাসকিরাত সিংকে। এই চার ব্যাটারের সবাই ডাক খেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

“কলকাতার তারকা: সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড”

আপডেট সময় ১০:৩২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫

রঞ্জি ট্রফির ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড গড়লেন শেল্ডন জ্যাকসন। সৌরাষ্ট্রের এই ক্রিকেটার আসামের বিপক্ষে এমন কীর্তি গড়েছেন। নিজের শততম রঞ্জি ম্যাচ খেলতে নেমে এই রেকর্ড গড়লেন কলকাতা নাইট রাইডার্সের সাবেক এই ক্রিকেটার।

তিনি ছাড়িয়ে গেছেন নামান ওঝাকে। রঞ্জি ট্রফিতে ১৪৩টি ছক্কা মেরেছেন ওঝা। এবার তাকে টপকে গেলেন জ্যাকসন। রঞ্জিতে তার ৬ হাজারের বেশি রান আছে। সৌরাষ্ট্রের হয়ে সবচেয়ে বেশি রান করার তালিকায় তৃতীয় স্থানে আছেন জ্যাকসন। চেতেশ্বর পূজারা এবং শীতাংশু কোটাকের পরেই আছেন তিনি।
জ্যাকসনের রেকর্ড গড়া ছক্কাটি আসে রাহুল সিংয়ের ওভারে। চার নম্বরে ব্যাট করতে নেমে ছক্কা মারেন তিনি। এই ম্যাচে জ্যাকসনের সেটাই ছিল প্রথম ছয়। রঞ্জিতে ১০০ এর বেশি ছক্কা মারার তালিকায় ওঝা এবং জ্যাকসন ছাড়াও আছেন মানিশ পান্ডে, পরশ ডোগরা, সৌরভ তিওয়ারি এবং ইউসুফ পাঠান।

আরও পড়ুন  সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে ডেজার্ড ভাইপার্সকে হারাল এমআই এমিরেটস